ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের আদিতমারীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

সুমন ইসলাম বাবু, লালমনিরহাট :
মে ১৮, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের আদিতমারীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে উপজেলার মহিষখোচা ইউনিয়ন পরিষদ মাঠে, এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রালয় হতে বরাদ্দ প্রাপ্ত উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিষখোচা ইউনিয়নের বিভিন্ন এলাকার ১৮০ পরিবারের মাঝে শুকনো খাবারসহ বিভিন্ন উপকরণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, মহিষখোচা ইউপির চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন চৌধুরী ও ইউপি সদস্য,সদস্যা প্রমুখ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত প্রত্যককে পরিবারকে ১০ কেজি মিনিকেট চাল,-১ কেজি মশুর ডাল,-১ কেজি লবন,১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল,১শ গ্রাম মরিচের গুড়া,২শ গ্রাম হলুদ গুড়া,১শ গ্রাম ধনিয়া গুড়া প্রদান করা হয়। মোট প্রায় ১৫ কেজি বিভিন্ন পন্য বিতরণ করা হয়। এর আগে মঙ্গলবার (১৬ মে) রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চরাঞ্চল সহ কুটির পার, চৌধুরী বাজার, বালাপাড়া, গোবর্ধন এলাকায় বয়ে যাওয়া ঝড়ে গাছপালা ভেঙ্গে ঘরবাড়ি ও রাস্তায় পড়ে গেছে। উড়ে যায় টিনের চালাসহ ঘরবাড়ির বিভিন্ন অংশ। অনেকেরই গরু,ছাগল, হাস, মুরগি, কবুতর হতাহত হয়েছে। ঘর ভেঙ্গে পড়ায় ছোট শিশুসহ বৃদ্ধ আহত হলেও নিহতের কোন ঘটনা ঘটেনি। বেশ কিছু পরিবারের বসতঘর উড়ে যাওয়ায় অন্যের বাড়িতে ছেলেমেয়েসহ আশ্রয় নিতে হয়। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ এর সংযোগ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) রওজাতুন জান্নাত, পিআইও মফিজুল ইসলাম সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে খোজখবর নেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা করে সেই অনুযায়ী সহায়তা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।