ঢাকারবিবার , ৭ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে সাড়ে ৪ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই

Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া এলাকায় ৬ কৃষকের প্রায় সাড়ে ৪ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিকেল ৪ টার দিকে দুলাল মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ফজলুর রহমানের জমির পানের বরজে আগুন ধরে। এ সময় একে একে ৬ কৃষকের পানের বরজে আগুন ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৬ কৃষকের পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। এতে ফজলুর রহমানের ১২ কাঠা, মিজার হোসেনের ১৪ কাঠা, রাজু হোসেনের ১৪ কাঠা, সুকুমার দাসের ১৫ কাঠা, স্মরিজৎ দাসের ১৫ কাঠা ও নিখিল দাসের ১৫ কাঠা জমির পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে।স্থানীয় কৃষক দেবব্রত দাস জানান, বিকেল ৪ টার দিকে পানের বরজে আগুন ধরে। এসময় তারা আগুন নেভানোর জন্য চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। কিন্তু আশেপাশে পানির সংকট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু প্রচণ্ড খরতাপে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে প্রায় সাড়ে ৪ বিঘা জমির পানের বরজ ক্ষতিগ্রস্থ হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।