ঢাকারবিবার , ৭ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে এসএসসি’র সকল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার

আশাশুনি প্রতিনিধি :
মে ৭, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনিতে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার। রোববার সকাল ১০টা থেকে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি সরকারি কলেজ (ভেনু), বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল, বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা (ভেনু), দরগাহপুর এসকে আরএইচ কলেজিয়েট স্কুল, দরগাহপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা (ভেনু), বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল, বড়দল মাধ্যমিক বালিকা বিদ্যালয় (ভেনু) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি জানান, আশাশুনিতে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র গুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হচ্ছে। এজন্য তিনি আইন-শৃংখলা রক্ষাকারী পুলিশ প্রশাসন ও কেন্দ্রের দায়িত্ব প্রাপ্তদের প্রসংশা করেন।

আশাশুনির লাঙ্গলদাড়িয়ায় ডিক্রীপ্রাপ্ত জমি থেকে মাটি কেটে খাস খাল ভরাট করার অভিযোগ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির লাঙ্গলদাড়িয়ায় রায় ও ডিক্রী প্রাপ্ত জমি থেকে পেশীশক্তির বলে অবৈধভাবে মাটি কেটে খাস জমিভুক্ত খাল ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের মৃত. আব্দুর রউফ সরদারের পুত্র আব্দুল হাকিম সরদার বাদী হয়ে ন্যায় বিচার পেতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে জানাগেছে, উপজেলার শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া মৌজার ভিপি তালিকাভুক্ত বিজ্ঞ আঃ সাঃ প্রঃ ট্রাঃ ৩৭৫/২০১২নং ও আপীল ০৮/২০২০নং মামলায় রায় ও ডিক্রী প্রাপ্ত জমি থেকে মাড়িয়ালা গ্রামের আমির হোসেন জোয়ার্দারের পুত্র নানা অভিযোগে অভিযুক্ত এলাকার ত্রাস মাষ্টার শামীমুজ্জামান পলাশ ও তার সহযোগী আব্দুল বারী মোল্যার পুত্র আবুল কালাম সম্পূর্ণ বেআইনীভাবে পেশী শক্তি খাটিয়ে জোরপূর্বক মাটি কেটে পাশর্^বর্তী সরকারি খাস তালিকাভুক্ত খাল ভরাট করছে। বিষয়টি আব্দুল হাকিম সরদার জানতে পেরে মৌখিকভাবে বাঁধা দিতে গেলে নানা প্রকার হুমকি-ধামকি প্রদর্শন অব্যাহত রেখেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে আদালতের রায় ও ডিক্রী সংযুক্ত উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি দ্রæত পদক্ষেপ গ্রহণ করার জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রেরণ করলে তিনি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশীলদার)কে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিলেও এরিপোর্ট লেখা পর্যন্ত মাষ্টার পলাশ কাজ বন্ধ না রেখে দেদাচ্ছে কাজ চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী আব্দুল হাকিম সরদারসহ তার পরিবার প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।