গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রেসক্লাব’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রেসক্লাব-সুন্দরগঞ্জ’র কার্যালয়ে ইফতার পূর্বালোচনা সভায় মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, থানা অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) সেরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর বীর-মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর-মুক্তিযোদ্ধা ইউনুস আলী, বাহিরগোলা জামে মসজিদের পেশঈমাম হাফেজ মাওলানা রুহুল আমীন। ক্লাব’র প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব’র দপ্তর, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আক্তারবানু ইতি, তথ্য প্রযুক্তি, যোগাযোগ ও আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য দছিজল হক আনিছ, মানিক চন্দ্র বর্মনসহ বিভিন্ন পর্যায়ের সদস্যগণ।
সুন্দরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজলার ছাপড়হাটী ইউনিয়নের ৫ হাজার ৫’শ ৯০ দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা সম্পন্ন হয়েছে।আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার প্রত্যুশে এসব দুঃস্থ পরিবারে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী। এ সময় ছিলেন ইউপি সচিব শাহীন মিয়া, রিলিফ অফিসার মিজানুর রহমান, প্রেস ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক, রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউপি চেয়ারম্যানসহ উপকারভোগীরা জানান, সু-শৃঙ্খল পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হয়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে এবার সুন্দরগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮১ ও ১৫টি ইউনিয়নে ৭১ হাজার ২’শ ৫০ দুঃস্থ পরিবার প্রতি ১০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ এসেছে। তিনি সু-শৃঙ্খলভাবে চাল বিতরণ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করে উপজেলাবাসীকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানান।

