ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায়আশ্রয়ণপ্রকল্পেপুনর্বাসিতদের মাঝেসনদ বিতরণ

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ
এপ্রিল ১৯, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের মাঝে দশদিন ব্যাপী আয়বর্ধক মূলক ও পেশা ভিত্তিক প্রশিক্ষণে সনদ বিতরণকরা হয়েছে। বুধবার (১৯এপ্রিল) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভদ্রেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্লক, বটিক ও হস্তশিল্পবিষয়ের ৩তম ব্যাচের ৩৮ জন প্রশিক্ষণার্থীদের মাঝে এই সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণের সময় প্রত্যেক কে দেড় হাজার টাকা করে দেয়া হয়েছে। প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।এ সময় ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মসলিমউদ্দীন, গ্রামপুলিশ সেকেন্দার সহ সকল প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন। জানাযায়, এই প্রশিক্ষণ কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পরিচালিত আশ্রয়ণ-২ (দারিদ্র বিমোচন ও পুনর্বাসন) প্রকল্পবাংলাদেশ সরকারের অন্যতম দারিদ্র বিমোচন প্রকল্প। এ প্রকল্পে পুনর্বাসিত পরিবারবর্গ সমবায় সমিতি গঠনের মাধ্যমে দলভুক্ত হবে এবং সমবায় বিভাগে নিবন্ধিত হবে। সমিতির সদস্য ও তাদের পরিবারের প্রাপ্ত বয়স্ক সদস্যদের কে বিভিন্ন বিষয়ের উপর ১০ দিনের পেশা ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উপকারভোগীদের দক্ষ জনশক্তি ও সাবলম্বী হিসেবেগড়ে তোলার পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিকরা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।