আশাশুনির কোদন্ডায় এক চিংড়ী পোনা হ্যাচারীতে বিষ প্রয়োগে অর্ধ লক্ষাধিক টাকার পোনা বিনষ্টের অভিযোগ পাওয়া গেছে। ভূভোভোগী পোনা ব্যবসায়ী মোল্যা হ্যাচারী এন্ড মায়ের দোয়া নার্সারীর মালিক মোল্যা শফিকুল ইসলামি জানান, গত ৩০ মার্চ তিনি হ্যাচারীতে কক্সবাজার এলাকা থেকে আগত ১ লক্ষ ৬২ হাজারের মত বাগদা চিংড়ী পোনা অবমুক্ত করে রাখেন। রাত ১০ টার পরে তিনি হ্যাচারী সংলগ্ন বাড়ীতে ঘুমাতে যান। ওইদিন রাতের কোন এক সময় কে বা কাহারা শত্রæতামূলক ভাবে হ্যাচারীতে বিষ প্রয়োগ করে। ভোর সাড়ে ৬ টার দিকে মালিক শফিকুল প্রতিদিনের ন্যয় হ্যাচারীতে ঢুকেই বিষের গন্ধ পেয়ে পানিতে তল্লাসী চালায়। এ সময় দেখতে পায় বিষের গন্ধ ও হ্যাচারীতে অবমুক্ত করা সব মরে সাবাড় হয়ে গেছে। শফিকুল হতবাক আর হতাশাগ্রস্ত হয়ে পড়ে সাথে সাথে স্থানীয় লোকজন ও ইউপি সদস্য মহানন্দ মন্ডলকে ডেকে দেখায়। উপায় অন্ত না পেয়ে স্থানীয়দের সহায়তায় তাৎক্ষনিকভাবে থানা পুলিশে খবর দেয়। এ খবরে আশাশুনি থানার এএসআই জিয়াউর রহমান ঘটনা স্থলে পৌছে তদন্ত কার্য পরিচালনা করেন। এ ব্যাপারে ইউপি সদস্য মহানন্দ মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হ্যাচারীর সকল রেনু পোনা মরে দোলাকা পিন্ডি পেকে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় আইনের আশ্রয় নেয়ার প্রস্তুতি চলছিল বলে শফিকল নিজেই জানান।
আশাশুনি-ঘোলা মেইন সড়কে দূর্ঘটনা এড়াতে রাস্তার উপরের মাটি স্বেচ্ছাশ্রমে অপসারন
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি-ঘোলা মেইন সড়কে পিচের উপর থাকা চলাচলে দূর্ঘটনা জনিত আশঙ্কায় স্বেচ্ছাশ্রমে অতিরিক্ত মাটি অপসারন করল আ’লীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ইউপি সদস্য। বৃহস্পতিবার বৃষ্টিপাতের পর সড়ক পিচ্ছিল হয়ে চলাচলে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে আ’লীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও ইউপি সদস্য মাটি অপসারনে সড়কে নামে। আশাশুনি-ঘোলা ত্রিমোহনা সড়কে বিভিন্ন স্থানে মাটি পরিবহন ও রাস্তার পাশে মাটি দেয়ার সময় মাটি পড়ে একাকার হয়ে পিচ্ছিল হয়ে পড়ে। এসব মাটি অপসারণ না করায় হালকা বৃষ্টিপাতের ফলে মাটি কর্দমাক্ত হয়ে সড়কটি খুবই পিচ্ছিল ও হুমকীগ্রস্ত হয়ে পড়ে। সকাল থেকে কয়েকটি দুর্ঘটনাও ঘটতে দেখা গেছে। বিষয়টি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের নিকট স্থানীয় সচেতন মহল তুলে ধরলে মোজহার এন্টারপ্রাইজের নিযুক্ত কর্মচারীরা সকাল থেকে স্কেমিটার দিয়ে মাটি সরিয়ে নেন। কারপরও নাটানা, শীতলপুর, আদালতপুর, শ্রীউলা ও মহিষকুড় এলাকায় সড়কের উপরে কাদামাটি থাকার কারণে হালকা বৃষ্টিতে দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা রোধ করতে শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ ও তাঁতীলীগের নেতৃবৃন্দ সড়কের উপরে থাকা মাটি সরিয়ে নিতে স্বেচ্ছাশ্রমে কাজ করেন। শ্রীউলা ইউপি’র ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আবু হাসান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কেইপক, উপজেলা শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন, আশাশুনি উপজেলা তাঁতীলীগের সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন স্বেচ্ছাশ্রমে কাজের অনুপ্রেরনা যোগান ও সহযোগীতা করেন।

