ঢাকাশুক্রবার , ৩১ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আমাদের সকলের প্রচেষ্টা থাকতে হবে সমাজে শান্তি-শৃংখলা যাতে বজায় থাকে : আনোয়ার হোসেন মঞ্জু.

এস এম মনিরুজ্জামান :
মার্চ ৩১, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আমাদের এমন নেতৃত্ব প্রয়োজন যারা সমাজ ও দেশের শান্তি প্রতিষ্ঠা উন্নয়ণ সাধনে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারে। বিশ^জুড়ে যে যুদ্ধের অব্যাহত ধারা বিরাজমান তার প্রভাব থেকে আমাদের দেশও মুক্ত নয়। আমাদের সকলের প্রচেষ্টা থাকতে হবে সমাজে শান্তি-শৃংখলা যাতে বজায় থাকে। বিশে^র যুদ্ধ জনিত সংকট নিরসনের জন্য আন্তর্জাতিক ভাবে উদ্যোগ নেয়া জরুরী। দেশের মানুষ ও পৃথিবীর মানুষ যাতে সুখে থাকে তার জন্য আমাদের সকলের প্রার্থনা করা উচিত।
তিনি গতকাল শুক্রবার বিকেলে পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয় পার্টি জেপি’র এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় আরও বলেন পৃথিবীতে শান্তি থাকুক বা না থাকুক আমাদের এলাকায় শান্তি রয়েছে। আগামীদিনেও এ শান্তি বজায় থাকবে। গত ৩৮ বছর ধরে আমরা বলে এসেছি এলাকার উন্নয়নের জন্য সর্বপ্রথম প্রয়োজন মানুষের মাঝে ঐক্য। কাউখালী সহ দক্ষিণাঞ্চলের ঐ দীর্ঘ সময়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে। তারপরও এখনো অনেক কাজ বাকি। লক্ষ্য করলে দেখা যাবে গ্রাম পর্যায়ে মানুষ তার ভাগ্য পরিবর্তনের জন্য মানুষ যে আশা করেন সম্পদের অভাবে তা পূরণ করা যায় না। অপচয়, দুর্নীতি, আত্মসাত, অনিয়ম ইত্যাদি কারনে উন্নয়ন ব্যহত হয়। একটি স্বাধীন দেশে যা কাম্য নয়। আমাদের পরাধীন আমলের মনোভাব ত্যাগ করতে হবে। বর্তমানে দেশে যে উন্নয়ন ধারা বহমান তার ন্যায্য হিস্যা থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারে না। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অঞ্চলের প্রতি অনেক বেশি সহানুভ‚তিশীল। যে কারনে আমরা জাতীয় উন্নয়নের অংশীদার হই। আমাদের প্রচেষ্টা থাকা উচিত যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দায়িত্ব পালনে যথাযথ ভ‚মিকা পালন করতে পারেন। এ জন্য দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যে কোনো অপপ্রয়াস মোকাবেলা করতে হবে। পাশাপাশি আমাদের অঞ্চলে যাতে শান্তি বজায় থাকে তার জন্য আমাদের যথাযথ ভ‚মিকা রাখতে হবে। নেতাদের মধ্যে কোনো বিরোধ নেই। কর্মীরা যারা অঘটন ঘটান আমরা তার শিকার হই। তাই কর্মীদের ধৈর্য ও সংযমি হতে হবে। বর্তমানে সংযমের মাস রমজান চলছে। রমজানের মর্যাদা বজায় রাখা উচিত। কাউখালী উপজেলা জেপি’র কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি ও শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কাউখালীর উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. একেএম আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহফুজ পায়েল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিটন, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল হাসান জুয়েল, জেপি নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হেমায়েত উদ্দিন তালুকদার, কাউখালী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিড়াপাড়া পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, জেলা পরিষদ সদস্য মহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, সহ-সভাপতি সুনীল কুন্ড, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যক্ষ অলোক কর্মকার, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, জাতীয় ছাত্র সমাজের সভাপতি তারিকুল ইসলাম কাইয়ুম শেখ, জাতীয় মহিলা পার্টি’র সভানেত্রী অধ্যক্ষ আফরোজা সনু, সাধারণ সম্পাদক সিমা আক্তার, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গতকাল আনোয়ার হোসেন মঞ্জু’র সফর সঙ্গীদের মধ্যে ছিলেন জাতীয় পার্টি জেপি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ভান্ডারিয়া উপজেলা জেপি’র নির্বাহী সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হাসান মাহিম, ভান্ডারিয়া জেপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপি’র আহবায়ক ও পত্তাসী ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার, ভান্ডারিয়া জেপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, উপজেলা যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদার প্রমুখ।

ইন্দুরকানীতেদুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ

 

এস এম মনিরুজ্জামান : জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এর প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়ন মূলক দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সকল ইউনিয়নে অসহায় দুস্থ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিতরণ করেন ঐ ইউনিয়নের জাতীয় পার্টিÑজেপি’র সভাপতি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মশিউর রহমান মঞ্জু। বালিপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিতরণ করেন ঐ ইউনিয়নের চেয়ারম্যান মো.কবির হোসেন বয়াতি। উপজেলা পরিষদ প্রাঙ্গনে ইন্দুরকানী সদর ইউনিয়নের অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করেন জাতীয় পার্টিÑজেপি’র ইন্দুরকানী উপজেলা সভাপতি এবং পত্তাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার, অফিসার্স ইন চার্জ মো. এনামুল হক, জাতীয় পার্টিÑজেপি’র ইন্দুরকানী উপজেলা সাধারণ সম্পাদক এবং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, পত্তাশী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিতরণ করেন ঐ ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার। এবং বিকালে পাড়েরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিতরণ করেন ঐ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান শাওন তালুকদা। পৃথক ভাবে এ সকল স্থানে বিতরণ কাজে সহায়তা করেন ইন্দুরকানী উপজেলা জেপির সহসভাপতি মো. কাওছার আহম্মেদ দুলাল,সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান রানা,জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী রাজিয়া সুলতানা রানী, মো. শহিদুল ইসলাম,মো. মিজানুর রহমান হাওলাদার ,মো. মিজানুর রহমান এবং সংস্থার পক্ষে আতিকুজ্জামান খোকন ও কাজী আতাহার হোসেন । পৃথক ভাবে এসকল স্থানে স্ব স্ব এলাকার জাতীয় পার্টি-জেপি,আওয়ামী লীগ,বীর মুক্তিযোদ্ধা,ইউপি সদস্য,নারী নেত্রী এবং বিশিষ্ট সমাজসেবী বৃন্দ উপস্থিত ছিলেন।জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদ্য আনোয়ার হোসেন মঞ্জু-কে কাউখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল শুক্রবার বিকেলে স্বাধীনতা দিবসের ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।