ঢাকাবুধবার , ২৯ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ভান্ডরিয়ায় পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

ভান্ডরিয়া প্রতিনিধি :
মার্চ ২৯, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের ভান্ডারিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। গতকাল বুধবার দুপুরে উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।মারা যাওয়া শিশুরা হলো ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি মোল্লা বাড়ির ওসমান গনির পুত্র হাসিবুল মোল্লা (১১) এবং তেলিখালী ইউনিয়নের এসমাইল হাওলাদারের পুত্র নুর মোহাম্মদ আলী (১০)। তারা দুজনই প্রাইমারী বিদ্যালয়ের ছাত্র ও সম্পর্কে মামা-ভাগ্নে। নুর মোহাম্মদ আলী ঢাকার পড়াশোনা করত। মৃত নুর মোহাম্মদ আলীর নানা হালিম মোল্লা জানায়, দুপুর দেড়টার দিকে বাড়ির সামনে খালে গোসল করতে যায় তারা। দীর্ঘক্ষণ বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে খাল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিকেল অফিসার অমিত হাসান বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিকুজ্জামান ঘটনার সতত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।