ঢাকাবুধবার , ২৯ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

Link Copied!

ঠাকুরগাঁওয়ে টয়লেটের রিং বসাতে গিয়ে মাটি ধসে লণ চন্দ্র পাল (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। বুধবার পৌর শহরের ডিসি বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লণ দিনাজপুরের বীরগঞ্জ থানার সাতোর ইউনিয়নের দোলুয়া গ্রামের মৃত রাজবিহারী পালের ছেলে।প্রত্যদর্শী সূত্র জানা যায়, ডিসি বস্তি এলাকায় মমতা বেগমের বাড়িতে কয়েকজন শ্রমিক মাটির গভীরে টয়লেটের রিং বসাচ্ছিলেন। এ সময় কাজ করতে করতে প্রায় ১৪টি রিং বসার পর লণের ওপর মাটি ধসে পড়ে। তার সাথে থাকা নারায়ন চন্দ্র চিৎকার করলে তাকে উদ্ধার করতে আশাপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লণের মৃতদেহ উদ্ধার করে।ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।