ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

ডুমুরিয়া প্রতিনিধি :
মার্চ ২১, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সাংবাদিদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কমপ্লেক্স ভবন মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। তিনি বলেন, ৪র্থ পর্যায়ে উপজেলায় ২শত ভূমিহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। এটি দিয়ে মোট ১হাজার ৫শত উপকারভোগী এ সুবিধার আওতায় আসছে। প্রধানমন্ত্রীর এ মহতি উ˜েদ্যাগ বাস্তবায়নে অংশ গ্রহণ করতে পেরে তিনি ধন্য এমনটি উল্লেখ করে তিনি আরও বলেন,পর্যায়ক্রমে সকল ভূমিহীন পরিবার আগামীতে এ সুবিধার আওতায় আসবে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, প্রেসক্লাব সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী মুহাঃ রবিউল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।