ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খানজাহান আলীর বসতভিটা খুঁড়ে পাওয়া নিদর্শন দেখলেন দর্শনার্থীরা

বাগেরহাট প্রতিনিধিঃ
মার্চ ২১, ২০২৩ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত বিখ্যাত মুসলিম শাসক হযরত খানজাহান আলীর (রহ.) বসতভিটা খননে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে প্রদর্শনী মঙ্গলবার সকাল ১০ টায় শুরু হয়। বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামে হযরত খানজাহানের (রহ.) বসতভিটা চত্বরে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রদর্শনী শুরু হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান প্রত্মতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ,সহ আগত দর্শনার্থীরা । প্রায় সাড়ে ৬০০ বছর আগে হযরত খানজাহান আলী (রহ.) খলিফাতাবাদ নামের বর্তমান বাগেরহাট শহরতলীতে একটি শহর প্রতিষ্ঠিত করেছিলেন। ষাটগম্বুুজ মসজিদসহ বাগেরহাটের অনেক বিখ্যাত স্থাপনা তার হাতেই তৈরি। এখানে তার বসভিটাও ছিল। এগুলো বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হ্যারিটেজের অংশ।বিশ্ব ঐতিহ্যের মসজিদের শহর বাগেরহাটে হযরত খানজাহানের (রহ.) বসতভিটায় ২০২১ সালের ৩১ ডিসেম্বর মাসে খননকাজ শুরু করে প্রত্মতত্ত্ব অধিদপ্তর। খননকালে ইটের দেওয়াল, চুন-সুরকির মেঝে, পানি নির্গমন নালা, সলিং, পাথওয়ে, পোড়ামাটির তৈজসপত্র, হাঁড়ি, ঘট, থালা, বাটি, পিরিচ, কলমের ভগ্নাংশ, তৈল প্রদীপ, অলংকৃত ইট, পোড়ামাটির গুটিকা, পোড়ামাটির বল, কাচের চুড়ি, গ্লেইজডওয়্যার, টালি, প্রদীপদানি, নল, সিঁড়ি, পায়ে চলার পথ, জালের গুটি, পোড়ামাটির পুতি, লাল, কালো ও ধূসর বর্ণের মৃৎপাত্র পাওয়া যায়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।