ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভান্ডারিয়া প্রতিনিধি :
মার্চ ২০, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের তিন দিন ব্যপি ২৩তম বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (২০মার্চ) রাতে শেষ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির হোসেন হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি জেপির উপজেলা সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিল মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, ভাÐারিয়া পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয় পার্টি জেপির উপজেলা সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, শিক্ষক মো. মেহেদী হাসান ও আবুয়াল হোসেন প্রমুখ। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। উল্ল্যেখ; গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীতের সাথে সাথে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি , জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম জাতীয় পতাকা এবং জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার ক্রীড়া পতাকা উত্তোলন ,শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।