ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সময়ের আলোর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি :
মার্চ ২, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাগেরহাটে জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি জনাব নীহার রঞ্জন সাহা।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সময়ের আলো পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ আসাদ ও সভাপতিত্ব করেন টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন ও বাগেরহাট প্রেসক্লাব এর সহ-সভাপতি,ডিবিসি নিউজ,ডেইলি অবজারভার ও যায় যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি ইসরাত জাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক – সুজন এর বাগেরহট জেলা সভাপতি এ্যাডভোকেট শরিফুল ইসলাম ঠান্ডু, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি আহসানুল করিম,দৈনিক পূর্বাঞ্চলের জেলা প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মাদ দেলোয়ার হোসেন,টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও যমুনা টিভির জেলা প্রতিনিধি ইয়ামিন আলী,ইয়ুথ জার্নালিষ্ট ফোরামের সভাপতি ও আরটিভির জেলা প্রতিনিধি এস এম সামছুর রহমান,জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক ও গাঙচিল সভাপতি সৈয়দ শওকত হোসেন।অনুষ্ঠানে সময়ের আলোর নিয়মিত পাঠক, শুভানুধ্যায়ী, নারী নেত্রী, শিক্ষক-শিক্ষিকা, সুশীলসমাজ প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।