ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২ মার্চ বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস উদযাপন করেছে বন্দর উপজেলা নির্বাচন অফিস। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় বর্ণাঢ্য আনন্দ র্যালি ও বন্দর উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল কাদিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ। উপজেলা সহকারি কমিশণার(ভূমি)সুরাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা
পর্বে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান চৌধুরী,২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা,বন্দর থানা প্রেসক্লাবের সাব্বির আহমেদ সেন্টু,বন্দর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসিরউদ্দিনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
বন্দরে সাংবাদিক নেতা আবু সাঈদ’র জন্মদিন পালণ
নিজস্ব সংবাদদাতা: কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবু সাঈদ মিয়ার জন্মবার্ষিকী উদযাপন করেছে বন্দর থানা প্রেসক্লাব নেতৃবৃন্দ। ১ মার্চ বুধবার সন্ধায় নগরীর এইচ এম সেন রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ঘরোয়া পরিবেশে সাংবাদিক এ নেতার ৫২তম জন্মবার্ষিকী উদযাপন করেন তারা। এতে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক শাকির আহমেদ বাপ্পী,অর্থ সম্পাদক নূর-এ-আজাদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিতু মোর্শেদ,কার্যনির্বাহী সদস্য মোঃ আনোয়ারুল হক,ফরিদা ইয়সমিন সুমনা,মঞ্জুর আহমেদ মুন্না,নাজমুল হাসান সিয়াম। এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সহ-সভাপতি মোঃ ওবায়েদ উল্লাহ,সাংবাদিক সাজিদ হোসেন কিবরিয়া,আকরাম হোসেন,আলমগীর আগুন বাবু প্রমুখ। পরিশেষে দোয়া অনুষ্ঠানে আবু সাঈদ মিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়। উল্লেখ্য,মোঃ আবু সাঈদ মিয়া বন্দর থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালণ করছেন।
মিডিয়া ভিশন এ্যাওয়ার্ড পেলেন মাইনুদ্দিন তুষার
নিজস্ব সংবাদদাতা: সমাজ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করায় কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক হাজী আহাম্মেদ মাইনুদ্দিন তুষারকে সম্মাননা দিয়েছে খ্যাতিমান সাংস্কৃতিক প্রতিষ্ঠান মিডিয়া ভিশন। সম্প্রতি নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হাজী আহাম্মেদ মাইনুদ্দিন তুষার উপস্থিত হতে না পারায় সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে বন্দরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে তার হাতে ওই এ্যাওয়ার্ড তুলে দেন মিডিয়া ভিশন এর পরিচালক মঞ্জুর আহমেদ
মুন্না,সদস্য মোঃ আকরাম হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা সুকমল চন্দ্র দে,মোঃ শাহিন ভূইয়া প্রমুখ।

