ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বাসের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
মার্চ ২, ২০২৩ ৪:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পল্লী বিদুৎ অফিসের সামনে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি গাড়িতে মুখমুখি সংর্ঘষে এক মোটরসাইকেল আরহী ঘটনাস্থলে নিহত হয়েছে। বুধবার রাত ১০ দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত যুবক ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটী ইউনিয়নের পোতাহাটী গ্রামের শাহাজান আলীর ছেলে মোঃ মিঠুন (২৫) । তিনি ঝিনাইদহে এম এম আয়ুর্বেদিক প্রতিষ্ঠানের সেলস রিপ্রেজেন্টটেটিভ হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস ঝিনাইদহের পল্লী বিদুৎ সমিতির সামনে এলে বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেল কে পিষ্ট করে ১৫ থেকে ২০ গজ টেনে নিয়ে যায় তখন লোকজন দৌড়ে এলে চালক গাড়ী ছেড়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা ফায়ার সাভির্সে খবর দিলে তারা ছুটে গিয়ে লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে। বাসটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।