ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে নাট্যকার সন্তোষ মন্ডলকে ফুলেল শুভেচ্ছা জানায় শিক্ষার্থীরা।

খুলনা থেকে শেখ আব্দুল মজিদ :
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা আর্ট একাডেমি দীর্ঘ বছর সাংস্কৃতিক বিষয় নিয়ে পরিচালনা করছেন।তার সুনাম দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে।আজ সকাল ১০ ঘটিকার সময় কিছু কাগজ হাতে নিয়ে নাট্যকার সন্তোষ মন্ডল কয়রা মহেশ্বরীপুর গ্রাম থেকে ছুটে এসেছেন আমাদের কাছে প্রতিষ্ঠানের সদস্য কবি জিৎ মণ্ডলের সাথে।সন্তোষ বাবু দীর্ঘ সময় ঘুরে ঘুরে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম দেখে খুব আনন্দ উপভোগ করেন। ও তার নিজের লেখা সম্পর্কে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের কাছে আলোচনা করেন। চিত্রশিল্পী মিলন বিশ্বাস তার নাটকের নাম জানতে চাইলেন তিনি বলেন নাটকের নাম-“প্রেম হলো স্বাধীনতা” তার মুখে নাটকের ভূমিকা জানতে চায়। তাৎক্ষণিকভাবে সবার সম্মুখে নাটকের ভূমিকা আলোচনা করেন। সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানায় একটি মুক্তিযোদ্ধা ভিত্তিক অসাধারণ নাটক লিখেছেন। যদি এই নাটকটি আমাদের নাট্যকাররা কোথাও মঞ্চস্থ করেন এই নাটক থেকে আমাদের নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারবে। তখন চিত্রশিল্পী মিলন বিশ্বাস চারুকলা ভর্তি কোচিং এর ২০২৩সালের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে নাট্যকার সন্তোষ মন্ডলকে ফুল দিয়ে অভিনন্দন জানায়। এবং মিলন বিশ্বাস রচিত “সফল নারী মুক্তিযোদ্ধা” নামক একটি নাটিকা পরিচালনা করেন উপস্থিত তিনজন ছাত্রীদের নিয়ে।নাটিকাটি উপভোগ করে সন্তোষ মন্ডল নবীনদের প্রশংসা করেন। এবং শিক্ষার্থীদের আশীর্বাদ করেন তোমরা এই দেশের গৌরব। তোমরা ভবিষ্যতে আরো সুন্দর করতে পারবে এটা আমার বিশ্বাস । এমন মন্তব্যে খুলনা আর্ট একাডেমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। খুলনা আর্ট একাডেমির পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস মনে করেন সন্তোষ মন্ডলের লেখনির মাধ্যমে সমাজে চির অমর হয়ে থাকবেন।সেই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী পরিমল বৈরাগী, খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী জয়া বৈরাগী, শম্পা মুনি,স্মৃতিকনা মন্ডল,সৌহার্দ্য বিশ্বাস,মুনাহিদ প্রমুখ। নাট্যকার ও কবি সন্তোষ মন্ডল শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন। সব মিলিয়ে একটি আনন্দঘন মুহূর্ত তৈরি হয়।সর্বশেষ খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।