ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে মহান একুশে ফেব্রæয়ারী উদযাপণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপণ করা হয়েছে।
মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণের মধ্য দিয়ে দিবসটি উদযাপণের সূচনা করা হয়। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, পৌরসভা, প্রেস ক্লাব সুন্দরগঞ্জ, জাতীয় পার্টিসহ বিভন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে শ্রদ্ধাজ্ঞলী অর্পণ করে। প্রত্যুশে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মহফিল, বিভিন্ন প্রতিযোগীতা, কুচকাওয়াজ, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরআগে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও জাপার অন্যান্য সহযোগী সংগঠনসমূহ পৃথক পৃথকভাবে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে। এসব কর্মসূচীতে অতিথি ছিলেন, সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফরুজা বারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ, থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।