ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বাগেরহাটে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উদযাপন উপলক্ষে বাগেরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদিপ কুমার বকশী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আগামী ২০ ফেব্রæয়ারি দিনব্যাপী জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। ৯টি উপজেলা ও ২টি পৌরসভার সমন্বয়ে মোট ১হাজার ৮ শত ৫৮টি কেন্দ্রের মাধ্যমে এই টিকাদান কার্যক্রম চলবে ও তিন হাজার ৭শত ১৬জন স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশগ্রহণ করবে।তিনি আরো বলেন, ৬-১১ মাস বয়সী ২০ হাজার ৯শ ৭৩ জন শিশু ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫৫ হাজার ৭শ ৪১ জন শিশুকে এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সহসাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, সাবেক সভাপতি মো: দেলোয়ার হোসেন, শেখ আহসানুল করিম, আহাদ উদ্দিন হায়দার, সাবেক সাধারন সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীসহ জেলা শহরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।