ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট আদালত এলাকা থেকে মোরেলগঞ্জের স্কুল শিক্ষক নিখোঁজ

বাগেরহাট প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক মহিদুল ইসলাম(৩৫) ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মহিদুল ইসলাম ১৩৬ নং গাজীরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও গাজীরঘাট গ্রামের সেকান্দার আলীর ছেলে।মহিদুল ইসলাম গত বৃহস্পতিবার বেলা ৯ টার পর থেকে বাগেরহাটের সরুই এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে মহিদুলের স্ত্রী মৌসুমি খানম বলেন, বাগেরহাট আদালতে চলমান একটি মালার কজে গত ১৬ ফেব্রুয়ারী বাগেরহাট আদালতে যান। এর পর থেকে তিনি নিখোজ রয়েছেন। এ ঘটনায় গত শুক্রবার(১৬ ফেব্রুয়ারী) বাগেরহাট সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন মহিদুলের স্ত্রী মৌসুমি খানম । এর একদিন পরে (১৭ ফেব্রুয়ারী) র‍্যাব-৬ এ মহিদুলকে উদ্ধারের জন্য আবেদন করেছেন তার ছোট ভাই গাজীরঘাটের ওয়ার্ড মেম্বর ওহিদুল ইসলাম। এ বিষয়ে ১৩৬ নং গাজীরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাদিরা বেগম বলেন, ১৫ ফেব্রুয়ারী মহিদুল ইসলাম ছুটি চেয়ে বিদ্যালয় থেকে চলে গেছেন। এর পর থেকে বিদ্যালয়ের সাথে তার কোন যোগাযোগ নেই। বাগেরহাট সদর থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, জিডিমূলে তদন্ত চলছে। এখনো ওই শিক্ষকের কোন সন্ধান পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।