ঢাকা জেলার আশুলিয়ার ইয়ারপুরে বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যেগে এক আলোচনা সভা ও ভ্রমনের টিকিট উদ্ধোধন অনুষ্ঠিত হয়। দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্ঠা ও অধিকার ডেভালপ্টমেন্ট সোসাইটির ঢাকা বিভাগীয় সভাপতি মোঃ আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে সোমবার সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন সাংবাদিকরা ঐক্যবদ্ধ না হলে সাংবাদিক নির্যাতন বন্ধ হবে না এবং সাংবাদিকদের কোন দাবী আদায় হবে না। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ রিপোর্টাস সোসাইটর সভাপতি মোঃ আজিজ মাহফুজ।
তিনি এ সময় বলেন সকল সাংবাদিককে অবশ্যই প্রশিক্ষনের মাধ্যমে তাদের অধিকার বিষয়ে সচেতন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুলিয়া সাংবাদিক সন্ময় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহম্মেদ চিশতী,অধিকার ডেভালপ্টমেন্ট সোসাইটর কেন্দ্রীয় সহ- সভাপতি মোল্লা আনিছুর রহমান,বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের ঢাকা জেলার সাধারন সম্পাদক মোঃ শামীম আহম্মেদ,অধিকার ডেভালপ্টমেন্ট সোসাইটর ঢাকা জেলার সভাপতি মোঃ সোহরাব মিয়া,দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কে এম মোহম্মাদ হোসেন রিজভীর সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত মোল্লা,সাংবাদিক নাজমুল হক ইমু ,
সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, আলহাজ্ব মাসুদ পাভেজ মাসুম,মোঃ ফজর আলী গাজী,মোঃ আজাহার আলী,সাংবাদিক তিশা,মনির হোসেন,মোঃ শাহী,নজরুল ইসলাম,নুর মোহম্মাদ,মোফাজ্জেল হোসেন রাজু,সোহাগ প্রমুখ। এ সময় ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের ২৫ শে ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ সিরাজদিখান চৌধুরী বাড়ির বনভোজনের টিকিট বিক্রয় উদ্ধোধদন করেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। এছাড়া অধিকার ডেভালপ্টমেন্ট সোসাইটির আশুলিয়া থানা কমিটির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এবং বাংলাদেশ রিপোর্টার সোসাইটির ঢাকা জেলা কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠান শেষে দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এম মান্নানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর পর নেতৃবৃন্দ অধিকার ডেভালপ্টমেন্ট সোসাইটির আশুলিয়া থানা শাখার অফিস উদ্ধোধন করেন।

