ঢাকাশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির বড়দল ১নং ওয়ার্ড মেম্বর পদে উপ-নির্বাচন ১৬ মার্চ

আশাশুনি প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনির বড়দল ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশীল অনুযায়ী ভোট গ্রহনের দিন ধার্য করা হয়েছে আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার।
আশাশুনি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অনুজ গাইন স্বাক্ষরিত গণ-বিজ্ঞপ্তিতে জানাগেছে, তফসিল অনুযায়ী উপজেলার বড়দল ইউনিয়নের ১নং ওয়ার্ড সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের জন্য মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রæয়ারি রোববার। মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রæয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রæয়ারি এবং ভোট গ্রহন করা হবে ১৬ মার্চ। ১৬ মার্চ সকাল ৯ টা হতে বিকাল ৪.৩০ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে। উল্লেখ্য, উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়ে যাওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আশাশুনির শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষনা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগ’র কমিটি ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে রাসেল হোসেনকে সভাপতি ও মেহরাব হোসেন অপিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ইকবাল হোসেন ও বিল্লাল হোসেন, যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল সাহাব ইফতি ও ইমন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহি সজল, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম এবং গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক হয়েছে হাবিবুর রহমান। উল্লেখ্য, অনুমোদিত শ্রীউলা ইউনিয়ন কমিটি উপজেলা কমিটির ন্যায় আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।