বাগেরহাটে রণবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ফেব্রæয়ারী) দিন ব্যাপী এ অনুষ্ঠানে মধ্যে ছিলো বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠান এতে বিজয়ীদের মাঝে বিকালে পুরস্কার বিতারন করা হয়। বিদ্যালয়ের সভাপতি সৈয়দ তারেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করেন ষাটগম্বুজ ইউনিয়ানের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাংবাদিক সরদার শুকুর আহম্মেদ, সাংবাদিক নকীব সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমাউন কবির, সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শেখ মতিয়ার রহমান, মাফুজা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাসিবুর রহমান, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচাদ বিশ^াস, উপজেলা একাডেমিক সুপার ভাইজার হিসামুল হক প্রমুখ।

