ঢাকামঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

অশ্রয়ন প্রকল্পে বালু না দেয়ায় ১৫ লাখ টাকার পাইপ ভাংচুর, ইউএনওর বিরুদ্ধে মাবনবন্ধন

বাগেরহাট প্রতিনিধি :
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি আশ্রয়ন প্রকল্পে বালু না দেয়ায় ড্রেজার মালিকের ২৩২ পিচ পাইপ ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতানের বিরুদ্ধে। এতে বালু ব্যবসায়ী ড্রেজার মালিক মো. লোকমান হোসেনের কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে কালিকাবাড়ি বাজারে মানববন্ধন করেছেন ড্রেজার মালিক, তার কর্মচারীসহ এলাকাবাসি। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ ড্রেজার মালিক মো. লোকমান হোসেন বলেন, উপজেলার দেবরাজ গ্রামে সরকারি আশ্রয়ন প্রকল্পের নিচু ডোবা ভরাটের জন্য উপজেলা নির্বাহী অফিসার সকল ড্রেজার মালিকদের ডেকে ২ টাকা করে প্রতিফুট বালুর দাম নির্ধারণ করে বালু দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। বালু দিতে দেরী হওয়ার কারনে সোমবার বিকেলে নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতানের নেতৃত্বে দুইজন আনসার সদস্য কুড়াল দিয়ে কুপিয়ে প্রাকাশ্যে ২৩২টি পাইপ ভেঙ্গে দিয়েছেন। আমি কোন অন্যায় করে থাকলে ইউএনও সাহেব আইনগত ব্যবস্থা নিতে পারতেন। মোবাইল কোর্ট পরিচালনা করতে পারতেন। তিনি কোন প্রকার কথবার্তা ছাড়াই বেআইনিভাবে ১৫ লাখ টাকার পাইপ ভেঙে দিয়েছেন।অপর এক ড্রেজার মালিক শাহিদা বেগম বলেন, ওই আশ্রয়ন প্রকল্পে ড্রেজার থেকে ২১ হাজার ফুট বালু দেয়া হয়। একাধিকবার টাকার তাগাদা দিলেও টাকা পরিশোধ করেননি।বলুইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শাজাহান আলী খান বলেন, ড্রেজার মালিককে না ডেকে কেন ইউএনও সাহেব পাইপগুলো কাটলেন তা বোধগম্য নয়। এটা কোন আইনি পদক্ষেপ হতে পারেনা। অপরাধ হলে জরিমানা ও মালামাল জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহন করতে পারতেন। পাইপগুলো কেটে ফেলায় এখন নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন, ওই ড্রেজারটি অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ব্যবস্থা নেয়া হয়েছে।

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় গণেশ চন্দ্র পোদ্দার (৪৬) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রæয়ারী) সকালে উপজেলার রাজপাট এলাকার খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গণেশ চন্দ্র পোদ্দার উপজেলার চাউলটুরি গ্রামের মৃত চিত্তরঞ্জন পোদ্দারের ছেলে। তিনি নাশুখালি স্যোসাল ওয়েলফেয়ার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক।মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, গণেশ চন্দ্র পোদ্দার রাস্তা পারাপার হচ্ছিলেন। এমন সময় অজ্ঞাত একটি ট্রাক তাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় তিনি গুরুতর হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্গে নিয়ে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হব।

নদীতে অবৈধ জাল ফেলে মাছ ধরার অপরাধে বিশেষ কম্বিং অপারেশন

বাগেরহাট প্রতিনিধি : নদীতে অবৈধ জাল ফেলে মাছ ধরার অপরাধে বিশেষ কম্বিং অপারেশনের ৪র্থ দিন চলছে। মঙ্গলবার সকালে জেলা মৎস অফিস ও মোংলা কোষ্ট গার্ড যৌথভাবে সুন্দরবনের পশুর নদীতে এই অভিযান পরিচালনা করে। এসময় পশুর নদীর জয়মনির ঘোল এলাাকায় মাছ ধরার জন্য নদীতে ফেলে রাখা বেশ কয়েকটি বেহেন্দি জাল জব্দ করা হয়। পরে সেগুলো নিরাপদ স্থানে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
জেলা মৎস কর্মকর্তা এএসএম রাসেল জানান, মিষ্টি পানিতে মোট ২৬৫ প্রজাতির মাছ বাস করে। প্রতি মাসের অমাবস্যায় এবং পূর্নিমায় সেসব মাঠ ডিম ও পোনা ছাড়ে। মশারির মত এই জাল পেতে মাছ ধরার কারনে প্রতিদিন কোটি কোটি মাছের পোনা বিলুপ্ত হয়ে যাচ্ছে। জানুয়ারী মাসে শুরু হওয়া বিশেষ কম্বিং অপারেশন চলতি মাসের ২৫ তারিখে শেষ হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।