ঢাকাশুক্রবার , ১৫ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

মীর জেসান হোসেন তৃপ্তী :
ডিসেম্বর ১৫, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের যুবারা। যুব এশিয়া কাপের গত ৯ আসরে আটবার চ্যাম্পিয়ন ভারত। এর মধ্যে কেবল ২০১৭ সালে ফাইনালে উঠতে পারেনি তারা। ওইবার গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল দলটি। দশম আসরে এসে আরেকবার ফাইনালে উঠতে ব্যর্থ তারা। তাদের নবম শিরোপার স্বপ্ন ভেঙে দিলো বাংলাদেশ। শুক্রবার দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালের ২ নম্বর মাঠে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টাইগার যুবাদের বোলিং তোপে মাত্র মাত্র ১৮৮ রান করতে সক্ষম হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান আসে মুরুগান অভিষেকের ব্যাট থেকে। ৫০ রান করেন মুশের খান। জবাবে বাংলাদেশ ৪ উইকেট ও ৪৩ বল হাতে রেখেই জয় তুলে নেয়।এর আগে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ভারত। মাত্র ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর মুরুগান অভিষেকের ৬২ আর মুশির খানের ৫০ রানের ওপর ভর করে ১৮৮ রানের পুঁজি পায় ভারত। বাংলাদেশের হয়ে ৪১ রান খরচায় ৪ উইকেট নেন মারুফ মৃধা। এছাড়া জোড়া উইকেট শিকার ইকবাল হোসাইন ইমন ও শেখ পারভেজ হোসেন জীবনের। উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আগের আসরেই সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে বাড়ি ফিরতে হয়েছিল বাংলাদেশকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।