ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ?

আওরঙ্গজেব কামালঃ
ডিসেম্বর ১২, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জনগণের স্বতঃস্ফূর্ততাই গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির শোভা বর্ধন করে একটি নিরেপেক্ষ সুষ্ঠ নির্বাচন। তবে সে নির্বাচন হতে হবে অংশগ্রহণমুলক। এ ক্ষেত্রে সুষ্ঠুতা যাচাইয়ের মাফকাঠী থাকে জনগণের হাতে। সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ নির্বাচনের বিষয়টি নির্ভর করছে ভোটারের অংশগ্রহণের ওপর। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল চ্যালেঞ্জ ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করা, অর্থাৎ সন্তোষজনক পর্যায়ে নিয়ে যাওয়া। কিন্ত এখন দেশে চলছে রাজনৈতিক অস্থিরতা । রাজনৈতিক সমযোতার কোন বালাই নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সম্পর্ক। রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট থাকলে এ পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা দুরূহ বইকি। কিন্তু দেশে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট তীব্র হয়ে উঠেছে। কোনো রাজনৈতিক দলই অন্য রাজনৈতিক দলের প্রতিশ্রুতি-অঙ্গীকারে আস্থা রাখতে পারছে না। বড় রাজনৈতিক দল বলতে গেলে নিজেদের ক্ষমতায় রাখতে ব্যস্ত থাকে। যে কারনে এবার হয়তো বিএনপির অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। বিএনপির পক্ষ থেকে কোনো আসনেই মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। ফলে এ নির্বাচনে বিএনপির অংশ গ্রহণ করার কোন সুযোগ নেই। একাধিক সুত্র থেকে জানাযায়, এবার জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ অংশ নিলেও মাঠের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি ভোট বর্জন করেছে। তবে বিএনপির অনেক নেতাসহ নিবন্ধিত প্রায় দুই-তৃতীয়াংশ দলের অংশগ্রহণ এবং বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যেই নির্বাচন কমিশন প্রশাসনের বিভিন্ন স্তরে রদবদল করে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের চেষ্টা অব্যাহত রেখেছেন। এমনকি বিএনপিকে নির্বাচনে অংশ নিতে বারবার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। বিএনপির মতো একটি জনসমর্থন থাকা বড় দল নির্বাচন থেকে দূরে থেকে কীভাবে গণতান্ত্রিক রাজনীতিতে টিকে থাকবে, সেটাও এখন অনেকের মনে প্রশ্ন তৈরি করেছে। অর এই নির্বাচন নিয়ে আলোচনা সমলোচনা এখন সকলের মুখে মুখে। বর্তমান যে অবস্থা তাতে পরিষ্কার বিএনপি ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন প্রশ্ন হলো- তারা যেটা চেয়েছে এবং এখনো চাইছে, কিংবা ভবিষ্যতেও চাইবে মানে সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেটাও তো হলো না এবং হচ্ছে না। তাহলে এখন তারা কী করবে? কী হবে এখন তাদের রাজনৈতিক কৌশল? কোন পথে এগোবে দেশের রাজনীতি। তবে নির্বাচন ঘিরে আওয়ামী লীগ তথা সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, নির্বাচন অংশগ্রহণমূলক প্রমাণ করার জন্য ভোটারের অংশগ্রহণ বাড়ানো। সে লক্ষ্যে নানামুখী কৌশল নির্ধারণ করা হয়েছে এবং হচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, যত বেশিসংখ্যক প্রার্থীকে নির্বাচন করতে দেয়া যায় তার ব্যবস্থা করা। আমরা বিগত দিনে দেখেছি দেশের রাজনীতিতে যখনই কোনো বড় ধরনের পরিবর্তন সাধিত হয়েছে তা বিদেশিদের দ্বারা হয়নি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই তা হয়েছে। আমরা দেখছি, নির্বাচনের আগে রাজনৈতিক সংকট ক্রমেই ঘনীভূত হতে শুরু করে। রাজনৈতিক সংকটের ফলে জনজীবনে দুর্ভোগ বাড়ে। রাজনৈতিক দলগুলোর মধ্যকার অনাস্থার ফলে সংঘাত-সহিংসতা বাড়তে শুরু করে। রাজনৈতিক সংকট জিইয়ে রাখা দেশ-জাতির জন্য মোটেও ইতিবাচক হতে পারে না। সেটা এদেশের জন সাধারন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এসব বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন বলেন, ‘আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনকে অংশগ্রহণমূলক অন্তত আমি বলতে পারব না। এছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘তফসিল ঘোষণার আগে ও পরের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করেছি। এ পর্যবেক্ষণে আমাদের ধারণা হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ বলতে যা বোঝায়, তা আমরা এবারও দেখতে পাচ্ছি না।অপরদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘বিএনপি নির্বাচনে আসল কিনা তার চেয়ে বড় কথা হল, জনগণ যদি ভোট দেয় তাহলে সেটাকে অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে।’ কত শতাংশ ভোট পড়লে সেটাকে আপনারা অংশগ্রহণমূলক নির্বাচন বলবেন। জবাবে তিনি বলেন, ‘সেই সংখ্যা বলতে পারব না। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়ার কোন আগ্রহ দেখানো হয়নি। নির্বাচন কমিশন আগে থেকেই যে ঘোষণা দিয়ে রেখেছিল, বিএনপি নির্বাচনে আসলে তফসিল পরিবর্তন করা হবে। ফলে বিএনপি নির্বাচনে না আসায় নির্বাচন কমিশন তফসিল পরিবর্তনের প্রয়োজন বোধ করেনি। ইসি সচিব বৃহষ্পতিবার পরিষ্কার বলেছেন, ‘এ অবস্থায় নির্বাচনের তফসিল পুনর্নিধারণের কোনো সুযোগ নেই।এছাড়া টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘যখন একটি দল নির্বাচিত হয়, সেই দল দেশের সরকার হিসেবে নির্বাচিত হয়। তখন সেই সরকার আর কোনো দলের সরকার থাকে না। কিন্তু সেই সরকারের প্রধান যদি স্বপ্রণোদিতভাবে দলীয় নেতৃত্বের অবস্থান থেকে পদত্যাগ করেন, তাহলে প্রতীকী অর্থে হলেও সবার সরকার প্রধান হিসেবে বা সব দলের সরকার হিসেবে তার ভূমিকা রাখা সম্ভব হয়। সংসদের স্পিকারের ক্ষেত্রেও একই কথা। স্পিকার যখন নির্বাচিত হন তখন আর কোনো দলের প্রতিনিধি থাকেন না। তখন তিনি সব এমপির স্পিকার। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯১ সালে গণতন্ত্রে উত্তরণের পথে প্রধান তিনটি রাজনৈতিক জোট দ্বারা একটি রূপরেখা প্রণয়ন করা হয়। পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার ঘাটতির ফলে বারবার গণতান্ত্রিক পথ থেকে বিচ্যুতি ও নির্বাচনকালীন সহিংসতার ঝুঁকি তৈরি হয়েছে। গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করেন। সে অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থীরা ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ হবে। ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এবার সব আসনে ভোট হবে ব্যালট বাক্সে। এই নির্বাচনে সারা দেশে ৪২ হাজার ১০৩টি ভোটকেন্দ্রের অধীনে ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে অংশ নিতে তফসিল অনুযায়ী ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী। নির্বাচনে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা রয়েছে ৪৪ টি । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রেকর্ড ৭৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা ২০১৮ সালের নির্বাচনের চেয়ে প্রায় ছয়গুণ বেশি। সারাদেশে ৪২,১০৩টি ভোটকেন্দ্রের অধীনে মোট ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার এই নির্বাচনে ভোট দিতে পারবেন। ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১০ ডিসেম্বর) এ বিষয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো যে কয়টি আসনে প্রার্থী দিয়েছে তা হলো: আওয়ামী লীগ ২৯৮টি (পাঁচটি আসনে দুটি করে মনোনয়ন জমা দেয় দলটি), জাতীয় পার্টি ২৮৬টি (১৮টি আসনে দুইটি করে দলীয় মনোনয়ন জমা দিয়েছে দলটি), তৃণমূল বিএনপি ১৫১টি, জাসদ ৯১টি, ইসলামী ঐক্যজোট ৪৫টি, জাকের পার্টি ২১৮টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ৩৯টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩টি, কৃষক শ্রমিক জনতা লীগ ৩৪টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৭টি, গণফ্রন্ট ২৫টি, গণফোরাম ৯টি ও জমিয়তে ইসলাম বাংলাদেশ ১টি। আরও রয়েছে ন্যাশনাল পিপলস পার্টি ১৪২টি, বাংলাদেশ মুসলিম লীগ ২টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১৩টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৪৭টি, জাতীয় পার্টি (জেপি) ২০টি, বাংলাদেশ সাম্যবাদী দল ০৬টি, গণতন্ত্রী পার্টি ১২টি, বাংলাদেশ ন্যশনাল আওয়ামী পার্টি ৬টি, বিকল্প ধারা বাংলাদেশ ১৪টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি ১৩টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১৮টি, বাংলাদেশ খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল ৫টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৭৪টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ ৫৫টি, বাংলাদেশ কংগ্রেস ১১৬টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ৪৯টি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি ৮২। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭৪৭ জন। তবে বিএনপি ও ইসলামী আন্দোলনসহ ১৪টি রাজনৈতিক দল নির্বাচন বয়কটের সিদ্ধান্ত অনড় রয়েছে। পরিশেষে আমি বলবো এখন আমাদের দেখতে হবে আগামী ৭ জানুয়ারীর ভোটের ফলাফল। এবং রাজনীতি থাকুক রাজনীতিকদের হাতেই।
আওরঙ্গজেব কামাল
লেখক ও গবেষক

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।