ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : আছাদুজ্জামান

হযরত নুর ইসলাম আল কাদরী :
ডিসেম্বর ১২, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা জেলার সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় বিজয় দিবস ঘিরে সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে । বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি বলেও জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আছাদুজ্জামান। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।এসপি মো.আসাদুজ্জামান বলেন, এই মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসবেন। এই লক্ষ্যে সাভার স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে আমরা সর্বসাধারণের প্রবেশ বন্ধ রেখেছি। পাশাপাশি এলাকায় যে জনবসতি আছে তাদের নাগরিকত্ব ফরম দিয়েছি। নতুন কোনো লোকের এলাকায় প্রবেশাধিকার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে৷ আমরা আসপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যারা এলাকার অধিবাসী সহ সকলের সাথেই কথা বলেছি। তাদের প্রতি অনুরোধ রেখেছি বহিরাগত কেউ যদি আপনাদের এলাকায় অবস্থান করে আমাদের কে অবহিত করার জন্য।তিনি আরও বলেন,বিজয় দিবসে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই তারপরেও আমরা সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সকল ধরনের প্রস্তুতি আমাদের আছে এবং আমরা আশা করছি অত্যন্ত ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে এবারের বিজয় দিবস উদযাপিত হবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা জেলা পুলিশ প্রস্তত আছেন।সেদিনের জন্য সড়ক ব্যাবস্থাপনা ঢেলে সাজানো হয়ছে সড়ক ব্যবহারকারীদের জন্য কিছু নির্দেশনার কথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার। তিনি বলেন,ঢাকা মুখী যারা উত্তরবঙ্গ থেকে আসবেন বা মানিকগঞ্জ থেকে আসবেন, আমি বিশেষত অনুরোধ করবো ভোর ৪ টার থেকেই এই এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা চেইঞ্জ করা হবে, সেদিনের সার্বিক নিরাপত্তা এবং ব্যবস্থাপনার জন্য সর্বসাধারণ এইদিকে আসবেন, ব্যাপক জমায়েত থাকবে সে কারণে, উত্তরবঙ্গ থেকে যে গাড়িগুলো আসবে, তাদের প্রতি অনুরোধ থাকবে চন্দ্রা হয়ে গাজীপুর হয়ে ঢাকায় প্রবেশ করবেন এবং মানিগঞ্জ থেকে যে গাড়িগুলো আসবে তাদের প্রতি ও আমাদের অনুরোধ থাকবে তারা যাতে নবীনগর হয়ে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করে এবং ঢাকা থেকে যারা মানিকগঞ্জ বা উত্তরবঙ্গে যে গাড়িগুলো যাবে এগুলো আমরা অনুরোধ করবো যে গাবতলি হয়ে বেড়িবাধ হয়ে, আশুলিয়া হয়ে অথবা উত্তরা হয়ে আশুলিয়া হয়ে তাদেরকে উত্তরবঙ্গে চলে যাওয়ার জন্য বা মানিকগঞ্জে আসলেও তারা আশুলিয়া হয়ে নবীনগর মোড় হয়ে এই রুট টি ব্যবহার করার জন্য অনুরোধ করছি।
তিনি বলেন,আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আমরা সৌধ এলাকায় ৪স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছি। সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।১৬ ডিসেম্বর সূর্যদয়ের সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জানানো শেষে স্মৃতিসৌধ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বিশ্বের অনেক দেশ সময়ের পরিক্রমায় পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেলেও বাংলাদেশের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। জাতীয় স্মৃতিসৌধ বহন করছে সে গৌরব ও ত্যাগের ভাবগাম্ভীর্য। তাইতো শোককে গোপন রেখে, মাথা উঁচু করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। মহান বিজয় দিবস উপলক্ষে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধও। চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। জাতীয় স্মৃতিসৌধে ধোঁয়ামোছার কাজ হচ্ছে জোরেশোরে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।