ঢাকাসোমবার , ১১ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
ডিসেম্বর ১১, ২০২৩ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রেনে কাটা পড়ে রবি চন্দ্র দাশ ওরফে ভুট্টু (৫০) নামে এক মাছ ব্যবসায়ীর নিহত হয়েছেন।
জানা যায়, সোমবার সকালে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামের কন্নিপাড়া রেলগেট নামক স্থানে ঘটনা ঘটে। ভুট্টু পার্শ্ববর্তী রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদাহ গ্রামের নরেন্দ্র দাশের ছেলে। সকালে ভুট্টু লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় লালমনিরহাট-সান্তাহারগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে তার শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভুট্টু নিহত হন। খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া রেলওয়ে থানা ইনচার্জ খায়রুল ইসলাম তালুকদার এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।