দেশের ব্যস্ততম সড়ক আবদুল্লাহপুর আশুলিয়া বাইপাইল-সড়ক বেশ কিছু অংশে একটু বৃষ্টি নামলেই সড়ক টি যান চলাচলের অনুপযুকি হয়ে যায় । আশুলিয়ার অত্যন্ত ও ব্যস্ততম অঞ্চল জামগড়া। লক্ষ লক্ষ মানুষের বসবাস এ অঞ্চলে। হাজার হাজার গার্মেন্টস শ্রম পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে অফিস করে। বাসা বাড়ির ড্রেনের পানি এবং গার্মেন্টস ফ্যাক্টরি ড্রেনের পানি যাহা কিনা টয়লেট ও বৃষ্টির পানি মিশে একাকার হয়ে যায় । এ অবস্থার মধ্যে দিয়েই তাদেরকে চলাচল করতে হয়। পানি রাস্তায় বেশি হয়ে যাওয়ার কারণে গাড়ি রাস্তায় বিকল হয়ে যাচ্ছে। দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীসহ গাড়ির চালকদের। কখনো কখনো দ্রুতগতিতে বড় গাড়ি চালিয়ে মোটরসাইকেল আরোহী সহ রিক্সার আরোহীদের ভিজিয়ে দিচ্ছে। জানা গেছে, বাইপাইল স্ট্যান্ড থেকে জামগড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের এ অবস্থা। সড়কের আশপাশের বেশির ভাগ বাড়িঘর, বাজার ও আড়তগুলোও এখন পানির নিচে।গতকালের বৃষ্টির পর থেকেই বাড়তে থাকে পানি। আর সকাল হতেই যাত্রীদের কাছে বিশাল আতঙ্ক নিয়ে দেখা দেয় এই ডুবে থাকা সড়ক।অনেককে হেঁটে ভিজে ভিজে কোমরপানি মাড়িয়ে যাতায়াত করতে দেখা যায়। চলতি পথে সড়কে মোটরসাইকেল বিকল হয়ে যায়। সেগুলো অনেকেই পানিতে নেমে নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা করছে। কেউ কেউ বাড়তি ভাড়ায় রিকশায় যাতায়াতের চেষ্টা করছে। এর মধ্যে পানির নিচে থাকা গর্তে রিকশা পড়ে গিয়ে কয়েকজন যাত্রী আহতের ঘটনাও ঘটে। এমতা অবস্থায় এলাকাবাসী এর সুষ্ঠু প্রতিকার দাবি করছে। কিছুদিন আগেও মানববন্ধন করে ও কোন সুফল পাইনি এলাকাবাসী।

