ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার নিশ্চিন্তপুরে গাউসুল আজম মাইজ ভান্ডার দরবারের ১৯তম বার্ষিকী ওরশ মোবারক পালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইয়াপুর ইউনিয়নে গাউসুল আজম মাইজ ভান্ডার দরবারের খেলাফত প্রাপ্ত রহমান ভান্ডারীর উদ্যোগে এ ওরশ মোবারক পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন,বাংলার জমিনে মাইজভান্ডারী ত্বরিকার প্রতিষ্ঠাতা হুজুর গাউছুল আজম হযরত শাহসূফী ছৈয়দ আহমদ উল্লাহ (কঃ) এর বাগানের শ্রেষ্ঠ গোলাপ ফুল মাইজভান্ডারী ত্বরিকার পরিপূর্ণতা দানকারী, ইউছুফে ছানী, জামালে মোস্তফা, মাজহারে নূরে খোদা হুজুর গাউছুল আজম হযরত শাহসূফী ছৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী কেবলা । তারই হাত ধরে সারাবিশ্বে মাইজ ভান্ডারী প্রতিষ্ঠিত হয়। এবং তার অনুসারীরা মানুষের কল্যাণে নিজেদের নিবিদিত প্রাণ। এবং ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল ভক্তবৃন্দকে একত্রিত করেন। রহমান ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সাভার উপজেলা শাখার আহবায়ক হযরত নুরইসলাম আল কাদরী,সদস্য সচিব মোঃ মনির হোসেন বিশ্বাস,যুগ্ন-আহবায়ক আলহাজ্ব মাসুদ পারভেজ, মুনসুর দেওয়ান,আব্দুল লতিফ হাজী প্রমুখ। এসময় বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এসে ওরশ মোবারকে জড় হয়। মাগরিবের নামাজের পরে শুরু হয় মিলাদ এবং তারারক বিতারন। রাত্রে ভক্তবৃন্দদের নিয়ে আলোচনা সভা ও ভান্ডারী গান অনুষ্ঠিত হয়।

