ঢাকাশুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি আদামন গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি:
ডিসেম্বর ১, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির রাজাপুরে আদামন গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারীর নাম মো. আরিফ হোসেন খান। সে উপজেলার শুক্তগড় ইউনিয়নের সাংগর গ্রামের মো. হেমায়েত উদ্দিন খানের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা ও তার ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ যার নম্বর ঢাকা মেট্রো-গ ২৩-২২৮৮। আরিফ পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন থেকে মাদকের কারবার করে আসছিলেন বলেও পুলিশ জানায়।রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, আরিফের সাথে জড়িতদের গ্রেফতার করতে এখনও অভিযান অব্যাহত রয়েছে। এর আগে আরিফের বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আরিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আগামিকাল তাকে আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।