ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্ততকারী শ্রমিক ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটির সদস্যরা কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে।শুক্রবার সন্ধ্যাপর কালীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী ভবনে এসে সাংবাদিকদের মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারণ সম্পাদক হাবিব উসমান, সাংগঠনিক সম্পাদক আরিফ মোল্ল্যা,নির্বাহী সদস্য ফিরোজ আহম্মেদ, কোষাধক্ষ্য শাহিনুর রহমান পিন্টু। উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্ততকারী শ্রমিক ইউনিয়নের আহব্বায়ক কমিটি গঠন করেছে বৃহস্পতিবার(২৩ নভেম্বর ২০২৩) তারিখে বিকালে সংগঠনের মধুগঞ্জ বাজারস্থ্য অস্থায়ী কার্যালয়ে। সভার মাধ্যমে কমিটি আত্নঃপ্রকাশ করা হয়। ১৩ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে শুশান্ত মালী আহব্বায়ক ও ইকবাল আলী বিশ্বাসকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- প্রদিপ অধিকারী, নিপুন মন্ডল, সাইফুল হোসেন, টিটো অধিকারী, সুব্রত সরকার, জয় গোপাল, সুধির দাস, দেবাশিষ বিশ্বাস, বাবলু দাস ও সনজিৎ অধিকারী। উক্ত কমিটি আগামী তিন মাসের মধ্যে নতুন সদস্য অন্তভ’ক্ত করন সহ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা গ্রহন করবেন। সভাতে শ্রমিক নেতৃবৃন্দরা বলেন, তাদের নায্য দাবী আদায় সহ দুঃসময়ে শ্রমিকদের পাশে দাড়াতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

