ঢাকাবুধবার , ২২ নভেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডুমুরিয়া প্রতিনিধি :
নভেম্বর ২২, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

ডুমুরিয়ায় শিশু পাচারের চেষ্টা ধামাচাঁপা দিতে মারামারির নাটক সাজিয়ে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার খর্ণিয়া গ্রামস্থ আহাদ আলী মোড়ল নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এলাকার অসংখ্য নারী পুরুষের উপস্থিতিতে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহাদ আলী বলেন, গত ১৪ অক্টোবর রাত অনুমান ১১টার সময় আমার ভাইপো খর্ণিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্র মুশফিকুর মোড়ল (১২) কে পাচারের উদ্দেশ্যে মাদ্রাসা থেকে ডেকে নেয় এক‌ই এলাকার মৃত কাশেম আলী সরদারের ছেলে মফিজুল ইসলাম সরদার। সে এলাকায় একজন অসৎ, দুস্কৃতিকারি ও মামলাবাজ হিসেবে পরিচিত। এরপর ওই মফিজুল এলাকার কথিত এক মহিলা ফকিরের কাছে নিয়ে শিশুটির মাথার চুল কাটার পর নিখোঁজ হন সে। পরদিন সকালে শিশুটিকে খোঁজ না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি তার পরিবারকে জানান। বিষয়টি জানার পর এলাকায় খুব তোলপাড় সৃষ্টি হয়। তখন শিশু পাচার ওই চক্রটি ধরা খাওয়ার ভয়ে তাকে ছেড়ে দেয় এবং একদিন পর যশোর এলাকা থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। শিশুটি সুস্থ হলে তার মুখে উল্লেখিত ঘটনার বর্ণনা শুনে পরিবার সহ এলাকাবাসী হতাশ হয়ে পড়ে।
তিনি আরও বলেন, এরপরও বিষয়টি স্বাভাবিক ভাবে নিয়ে ২০ অক্টোবর রাতে ওই মাদ্রাসা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাদ্রাসা মাঠে এক শালিশী বৈঠকের মাধ্যমে বিষয়টি মিমাংসা হয়। কিন্তু দুঃখের বিষয় ওই রাতেই সকলের অজান্তে মামলাবাজ মফিজুল তার ছেলে, মেয়ে ও নাতিকে মারামারিতে আহতের মিথ্যা নাটক সাজিয়ে প্রথমে ডুমুরিয়া হাসপাতাল পরদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর আমি সহ পরিবারের ৮জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। যে মামলায় ওই শিশুর পিতা জাহাঙ্গীর মোড়ল আজ‌ও জেলহাজতে। মিথ্যার কাছে হার মেনে একটি পরিবার সর্বশান্ত হয়ে পড়েছে এমনটি উল্লেখ করে তিনি আরও বলেন, মিথ্যা মামলায় জড়িত আসামিদের নিঃশর্ত মুক্তি ও তদন্ত পূর্বক অপরাধি মফিজুল ও তার সহযোগিদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাই। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক জাহাবক্স মোড়ল,আনার আলী, ইয়াসিন মোড়ল,ফরিদা বেগম, রাশিদা বেগম প্রমুখ।

ডুমুরিয়ায় সামাজিক বনায়নের গাছ কেটে সাবাড়, ধ্বংস হচ্ছে পরিবেশ, কর্তৃপক্ষ নিরব, দেখার কেউ নেই ?


এস রফিক, ডুমুরিয়া : ডুমুরিয়ায় সামাজিক বনায়নের গাছ কেটে সাবাড় করছে কতিপয় দূর্বৃত্ত। এতে উজাড় হচ্ছে বনায়ন, ধ্বংস হচ্ছে পরিবেশ। এ যেন দেখার কেউ নেই ?উপজেলা বনায়ন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২৬নং পোল্ডারে ২০১৮-১৯ অর্থ বছরে ভদ্রানদীর মুখ তেলিগাতি হতে শোভনা মধ্যপাড়া বারুইপাড়া অভিমুখে প্রায় ১৩ কিলোমিটার খননকৃত নদীর পাড়ে সামাজিক বনায়ন করা হয়। অতি অল্প সময়ে রোপিত শিরিশ,আকাশমনি,বাবলাসহ বিভিন্ন প্রজাতির গাছ বেশ বৃদ্ধি পেয়ে বড় হয়ে উঠে। সৃজিত বনায়নের মনোরম দৃশ্যে আকৃষ্ট হয়ে প্রতি বিকেলে বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ পিপাসুদের আনাগোনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো বনাঞ্চল। স¤প্রতি পশ্চিম শোভনা দাসপাড়ার সুজয় দাস, মিঠুন, বাসুদেব, সুজন ও কমল দাস নামে একটি সংঘবদ্ধ চক্র ওই বনায়নের বৃক্ষ নিধনে মেতে উঠে। ইতোমধ্যে ওই চক্রটি তেলিগাতি এলাকা থেকে রাতের আঁধারে ছোট বড় ৮/১০টি বাবলা গাছ কর্তনের সময় জনতার হাতে ধরা পড়ে। বিষয়টি জানতে পেরে বনায়ন কমিটির সভাপতি আব্দুর রশিদ খান ঘটনাস্থলে গিয়ে কর্তনকৃত গাছগুলো উদ্ধার করে নিজ জিম্মায় রেখে দেয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্থানীয় বাসিন্দা হাজারীলাল দাসসহ বনায়নের একাধিক উপকারভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিনিয়ত ওই চক্রটি সরকারি বনবিভাগের গাছ কেটে পরিবেশ নষ্ট করছে অথচ দেখার কেউ নেই। বনবিভাগের অফিসাররা এসে দেখেও না দেখার ভান করে চলে যায়। এদেরকে আইনের আওতায় আনা উচিত। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বন কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে কর্তনকৃত গাছগুলো জব্দ করেছি এবং অভিযুক্তদের মৌখিক ভাবে অফিসে ডেকেছি, দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।