ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি :
নভেম্বর ২১, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’২৩ উদ্বোধন করা হয়েছ। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে ‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নূর। পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ: দা:) ডা: এস, এম মাজাহার আলীর সভাপতিত্ব ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা: এস, এম মিজানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা এস, এম এনামুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: সুদীপ্ত সেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রকিব। পরিবার পরিকল্পনা সহকারী অলিউল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় পরিবার পরিকল্পনা দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন স্বাস্থ্য সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগণ মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন সাধন, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও অনিরাপদ গর্ভপাত রোধ, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করা হয়।

আশাশুনির কুল্যায় বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি :  আশাশুনির কুল্যায় বাল্যবিবাহ, ইভটিজিং মাদক ও সন্ত্রাস বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকারী বাজার মার্কেটে কুল্যা ইউপি চেয়ারম্যান এস, এম ওমর সাকি ফেরদৌস পলাশের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী। ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ ঢালী, এসআই শাহিনুর ইসলাম শাহীন, ইউপি সদস্য আল. আব্দুল মাজেদ গাজী, এড. দেবাশীষ মুখার্জী, অবঃ আর্মি রবিউল ইসলাম বাদশা, ইউপি সদস্য উত্তম কুমার দাশ প্রমুখ। সমাবেশে আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক শেখ বাদশা, ইউপি সদস্য আব্দুল কাদের, আব্দুর রশিদ, তাহেরা বিশ্বাস, ইউনিয়ন কৃষকলীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা এবং এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপস্থিত সকলের সম্মতিক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।