ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা নিয়মিত বৈঠক : মোমেন

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ২০, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আজ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে আসন্ন পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা একটি নিয়মিত বৈঠক, এর আলোচ্যসূচিতে কোনো রাজনৈতিক ইস্যু নেই।তিনি সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, সেখানে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হবে না।নয়াদিল্লিতে অনুষ্ঠেয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে রাজনৈতিক ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘আমরা অনেক দেশের সাথে এফওসি (ফরেন অফিস কনসালটেশন) করি। এটা একটা রুটিন ব্যাপার।’পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে দুই বন্ধুপ্রতিম প্রতিবেশীর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে।বৈঠকে দুই দেশ সাধারণত পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট সকল প্রধান ইস্যু নিয়ে আলোচনা করে যাতে সব সেক্টরের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পায়।আগামী ২৩ বা ২৪ নভেম্বর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের তার ভারতীয় সমকক্ষ বিনয় মোহন কোয়াত্রার সাথে নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারত সফর করার কথা রয়েছে।চলতি বছরে দুই দেশের মধ্যে এটি দ্বিতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক।প্রথমটি ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।