ঢাকামঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয়পর্বে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :
অক্টোবর ১৭, ২০২৩ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শ্বাসরুদ্ধকর ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয়পর্বের টিকিট পেল বাংলাদেশ। দ্বিতীয় পর্বে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে।মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ জয় লাভ করে। ২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের ফিরতি লেগে মালদ্বীপকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। খেলার ১১তম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন রাকিব। ২৮তম মিনিটে মোহাম্মদ হৃদয়ের পাস ক্লিয়ার করতে হেড করেন আহমেদ নুমান। বল চলে যায় রাকিবের পায়ে। তিনি গোলরক্ষককে একা পেয়েও গোলের সুযোগ মিস করেন। ৩৬তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করে মালদ্বীপকে সমতায় ফেরান ইব্রাহিম আইসাম। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহিমের করা গোলে ২-১ এগিয়ে যায় বাংলাদেশ। এরপর শত চেষ্টা করেও গোল করতে পারেনি মালদ্বীপ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।