ঢাকারবিবার , ১৫ অক্টোবর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মর্গে জায়গা নেই, আইসক্রিমের ফ্রিজে ফিলিস্তিনিদের লাশ

ডেস্ক রিপোর্ট :
অক্টোবর ১৫, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

টানা আট দিনের বিমান হামলায় অবরুদ্ধ গাজা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ঘরবাড়ি-শহর ছেড়েও জীবন বাঁচাত পারছেন না ফিলিস্তিনিরা। পরিস্থিতি এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে হাসপাতালের মর্গেও লাশের জায়গা হচ্ছে না। বাধ্য হয়ে অনেকের লাশ আইসক্রিম ভ্যান বা অন্যান্য খাবারের ফ্রিজে রাখছেন ফিলিস্তিনিরা। ইসরাইলের আগ্রাসী হামলায় নিহত ফিলিস্তিনিদের লাশ রাখার মত কোন জায়গা আর নেই গাজার হাসপাতালের মর্গগুলোতে। শনিবার আলজাজিরার এক খবরে বলা হয়েছে, গাজার একটি হাসপাতাল স্থানীয় কারখানার আইসক্রিম ট্রাকগুলোকে অস্থায়ী মর্গ হিসাবে ব্যবহার করছে। মর্গগুলোতে উপচে পড়া লাশ থাকায় এগুলো ব্যবহার করছে তারা। আল-আকসা শহিদ হাসপাতালের ফরেনসিক প্যাথলজিস্ট ইয়াসির খাতাব শনিবার এক ভিডিওবার্তায় বলেন, ‘অতিরিক্ত লাশের জন্য জায়গা সঙ্কুলান করতে পারছে না গাজার দেইর আল বালাহ শহরের শহিদ হাসপাতালগুলো। কিছু লাশ সংগ্রহ করার আগে কয়েকদিন ধরে সংরক্ষণ করা হয় বলে জানান তিনি। গাজার আল-শিফা হাসপাতালের পরিস্থিতিও একই। মর্গে আর জায়গা দিতে না পেরে মাটিতে ফেলে রাখা হয়েছে সারি সারি লাশ।ইয়াসির খাতাব আরও বলেন, ‘গাজা সংকটের মধ্যে রয়েছে। অঞ্চলটিতে এখন ত্রাণ সহায়তার প্রয়োজন।’ এ সময় তিনি মর্গের রেফ্রিজারেটর ও চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি কফিন ও লাশ রাখার বিভিন্ন সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।