ইসরাইল গাজায় গত রাতে হামাসের পাঁচশ’রও বেশি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী সোমবার এ কথা জানিয়েছে।এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, রাতভর ইসরাইলি বাহিনী গাজায় হামাসের পাঁচশ’রও বেশি স্থাপনায় যুদ্ধ বিমান, হেলিকপ্টার থেকে কামানের গোলা নিক্ষেপ করেছে। সকালেও হামলা অব্যাহত ছিল। গাজা থেকে ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখা গেছে। ইসরাইল হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য রাহি মুশতাহার বাড়িসহ বেশ কিছু উচুঁ ভবন গুঁড়িয়ে দিয়েছে। এছাড়া ইসরাইল হামাসের দুটি ‘অপারেশনাল এসেটস’ ধবংস করেছে। এর একটির অবস্থান ছিল মসজিদে। ইসলামিক জিহাদের একটি স্থাপানাতেও হামলা চালানো হয়েছে। হামাস শনিবার আকস্মিকভাবে ইসরাইলে সর্বাত্মক হামলা চালায়। এর পরপরই ইসরাইল গাজায় নির্বিচারে গোলা বর্ষণ শুরু করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

