ঢাকাশুক্রবার , ৬ অক্টোবর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় ট্রলারডুবিতে মা ও দুই সন্তানসহ নিখোঁজ ৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি :
অক্টোবর ৬, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

মেঘনায় ট্রলারডুবিতে মা ও দুই সন্তানসহ নিখোঁজ হয়েছে ৬ জন। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবি গেছে। এ ঘটনায় মা ও তার দুই সন্তানসহ ছয়জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গজারিয়া ঘাটের অদূরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন সুমনা, তার মেয়ে জান্নাতুল মাওয়া ও সাফা। বেঁচে ফেরা যাত্রী জানান, বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ার উপজেলার দৌলতপুর থেকে ১১ জন আত্মীয়-স্বজনজন মিলে মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জের সীমান্তবর্তী চর কিশোরগঞ্জ এলাকায় ভ্রমণের জন্য এসেছিলেন তারা। ভ্রমণ শেষে সন্ধ্যায় তারা ট্রলারযোগে গজারিয়ায় ফিরে যাচ্ছিলেন। তাদের ট্রলারটি মাঝনদীতে পৌঁছালে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় অন্যরা তীরে পৌঁছাতে পারলেও নিখোঁজ হন ছয়জন। এদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।ফায়ার সার্ভিস মুন্সিগঞ্জ সদর ইউনিটের লিডার মনিরুজ্জামান খোকন বলেন, নিখোঁজদের মধ্যে চারজন শিশু ও দুজন নারী রয়েছেন। বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় নদীতে অভিযান চালানো যাচ্ছে না। সকাল হলে আমাদের অভিযান তৎপরতা চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।