ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তামিমকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা বিসিবি

মীর জেসান হোসেন তৃপ্তী :
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে । তামিম জায়গা না পেলেও ১৫ সদস্যের দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।এবার বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তামিমের জায়গায় সুযোগ মিলেছে তামিম-তানজিদ হাসানের।এছাড়া সম্প্রতি ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিতর্কে থাকা তরুণ পেসার তানজিম হাসান সাকিবও বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন। ওপেনিং পজিশনে আছেন কেবল লিটন আর তানজিদ তামিম। ব্যাকআপ ওপেনার হিসেবে ভাবা হয়েছে মেহেদি হাসান মিরাজকে।১৫ সদস্যের দলে পেসার পাঁচজন। তারা হলেন- তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান তামিম।
বাংলাদেশের বিশ্বকাপ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদি, তানজিম হাসান সাকিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।