ঢাকাশনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জলঢাকায় ৪শ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

নীলফামারীর জলঢাকায় ৪০০ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি আটক করা হয়েছে।শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চন্ডীহাটি মন্দির এলাকা থেকে পিকআপ ভ্যানে মাদক পরিবহনের সময় তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সামিনুর ইসলাম ও গয়াবাড়ীর মৃত আব্দুল জব্বারের ছেলে মাহাবুবার রহমান।জলঢাকা থানা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালাগ্রাম ইউনিয়নের চন্ডীহাটি মন্দির এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। যাহার মূল্য অনুমান ১০০০০০০/= (দশলক্ষ) টাকা।এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানায় পুলিশবাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারা ২৫-বি(বি) মামলা রুজু করা হয়। যার মামলা নং ২৮(৯)২৩।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।