ঢাকারবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি আনিছুর রহমান

ডেস্ক রিপোর্ট :
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বান নিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।সকল রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক। জাতিরও প্রত্যাশা তাই। রোববার দুপুরে কিশোরগঞ্জের সার্কিট হাউসে নির্বাচন কমিশনার আনিছুর রহমান এসব কথা বলেন।এ সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম উপস্থিত ছিলেন। তিনি জেলা নির্বাচন কার্যালয়ে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।নির্বাচন কমিশনার আনিছুর রহমান দুই দিন কিশোরগঞ্জে অবস্থান করার কথা রয়েছে। এ সময় তিনি ভোটার তালিকা চূড়ান্তকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।