ঢাকাবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সমতা প্রতিষ্ঠা করে দেশের উন্নয়নে বদ্ধপরিকর আওয়ামী লীগ : জন্মাষ্টমীতে সজীব ওয়াজেদ জয়

মীর জেসান হোসেন তৃপ্তী :
সেপ্টেম্বর ৭, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, সমাজে সমতা প্রতিষ্ঠা করে দেশের উন্নয়নে বদ্ধপরিকর বাংলাদেশ আওয়ামী লীগ। সনাতনী ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন । সজীব ওয়াজেদ তাঁর ভেরিফায়েড ফেসবুক একাউন্টে বলেছেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব জন্মাষ্টমী। এই দিনে সকল সনাতন ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।তিনি উল্লেখ করেন, ভগবান শ্রীকৃষ্ণ তাঁর জীবনাচারণ ও কর্ম দিয়ে মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। আমাদের মহান সংবিধানেও ন্যায় ও সাম্যের কথা বলা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সমাজে সমতা প্রতিষ্ঠা করে দেশের উন্নয়নে বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।এদেশের মানুষ যুগ যুগ ধরে ধর্ম-বর্ণ-জাতি-গোত্র নির্বিশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে বাস করে আসছে উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, কিছু হায়েনার কবলে পড়ে বাংলার মাটিতে ধর্মীয় বিদ্বেষ, হানাহানি শুরু হয়।২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হিন্দুদের ওপর চলা অকথ্য নির্যাতনের কথা স্মরণ করে তিনি বলেন, খুন, ধর্ষণ, লুটতরাজ- হেন কোন অপরাধ নেই যা তাদের বিরুদ্ধে সংঘটিত হয়নি। ভুলুণ্ঠিত হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতি, মাথাচাড়া দিয়েছিল মৌলবাদ, জঙ্গিবাদ। যার জন্য আন্তর্জাতিক মহল থেকেও প্রতিবাদ করা হয়েছিল। সেই দুর্বিষহ দিনগুলো পেছনে ফেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ আজ আবারো শান্তি-সম্প্রীতির পথে এগিয়ে চলেছে।
ধর্ম যার যার, উৎসব সবার, এই বিশ্বাস বুকে ধারণ করে কাজ করে বাংলাদেশ আওয়ামী লীগ-এমনটি উল্লেখ করে জয় বলেন, দেশের প্রতিটি মানুষ আনন্দের সাথে, নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে, দেশের ও সমাজের শান্তি, সৌহার্দ্য বজায় রাখবে, তাতেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।