ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া ছয় তালায় খাজা ইলেকট্রনিক্সে এক চুরির ঘটনা ঘটে । বুধবার সকাল ১১ টা ৪৫ মিনিটে স্বামী স্ত্রী পরিচয়ে খাজা ইলেকট্রনিক্স এ একটি ফ্যান ক্রয় করতে আসেন এবং ফ্যানে দর করে তারা চলে যাই। এ সময় দোকান থেকে একটি টেবিল ফ্যান চুরি করে পালিয়ে যাওয়ার সময় পথচারীরা বিষয়টি লক্ষ করে এবং তাদেরকে আটকায়। এ সময় খাজা এলেক্ট্রনিকস এর কর্তৃপক্ষ তাদের ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে । আটককৃতদের বাড়ী ফরিদপুর জেলার মধুখালী এলাকায়। বর্তমানে তারা আশুলিয়া থানার পূর্বপাড়া গাজীরচট এলাকার গফুর মন্ডেলের বাড়ীতে ভাড়া থাকেন। আটককৃতরা হলো মোঃ আবেদ আলী ও তার স্ত্রী শিরিন । পরে স্থানীয়দের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।এবিষয়ে মোঃ আবেদ আলী ও তার স্ত্রী শিরিন জানায় তারা চুরি করেছে তবে এটা তাদের প্রথম ঘটনা। কোন কাজ না থাকায় এবং পেটের তাগিদে তারা এ কাজ করেছে।এবিষয়ে দোকান মালিক মোঃ মনির বিশ্বাস বলেন আমার দোকান থেকে তারা একটি টেবিল ফ্যান চুরি করে পালিয়ে যায় দোকানে ভীড় থাকায় আমরা টের পাইনি পরে পথচারীরা তাদের কে দেখে ফেলে এবং আটক করে পরে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমি সিসিটিভির ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত করি।পরে স্থানীয়রা তাদের কে মুচলেকাি নিয়ে ছেড়ে দেয়।

