ঢাকামঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির বড়দলে দিবালোকে শিক্ষকের বাড়িতে চুরি

আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি :
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনির বড়দল ইউনিয়নের ফকড়াবাদ গ্রামে দিবালোকে শিক্ষকের বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার তেতুলিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক এস এম আবু সাদেক ও স্ত্রী ফকরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা পারভিনের বাড়ীতে। তারা দু’জনই একমাত্র পুত্রকে স্কুলে দিয়ে প্রতিদিনের ন্যয় স্ব স্ব স্কুলে চলে যান। ওইদিন দুপুর ২ টার দিকে সেলিনা পারভিন টিফিনে বাড়িতে এসে দেখে চোরেরা তার বাড়ি মেইন গেট ও দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সকল জিনিসপত্র লন্ডভন্ড করে জিনিসপত্র নিয়ে গেছে। সাথে সাথে তিনি তার স্বামীকে খবর দেন। জানতে পেরে এলাকার শত শত মানুষ তার বাড়িতে ভিড় জমায়। চোরেরা তাদের ঘরের সোকেজের ড্র ভেঙ্গে স্বর্ণের দুল ১ জোড়া, ১ টি বড় চেইন, ১ জোড়া রুলি, ২ টি নুপুর, নগদ ২০ হাজার টাকাসহ আনুমানিক আড়াই লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এ ব্যপারে আশাশুনি থানার এসআই আব্দুস সালাম, ইউপি সদস্য আঙ্গুর হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানাগেছে। গত ৭/৮ মাস পূর্বে ওই বাড়ীতে ও সম্প্রতি পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতা মন্ডল ও ওই স্কুলের কর্মচারীর বাড়ীতে চুরির ঘটনা ঘটে। তদন্ত পূর্বক চোরদের খুজে বের করে আইনের আওতায় না নেয়ায চুরির ঘটনা বড়দল ইউনিয়নে নিত্যদিনের সঙ্গী হয়ে দাড়িয়েছে। ভূক্তভোগীরা পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।