ঢাকাশনিবার , ২৬ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আ.লীগকে শেষ করে দেবে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ২৬, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দেবে বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেছেন, নির্বাচনে শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। গরিব মানুষদের বাঁচাতে হলে শেখ হাসিনাকে জেতাতে হবে।শনিবার বিকালে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার কোনো বিকল্প নেই। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার চেয়ে যোগ্য কোনো প্রার্থী আছে কিনা- তা সব দলের কাছে জানতে চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিশ্ব সংকটের মধ্যেও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সব দলের কাছে প্রশ্ন রাখেন, শেখ হাসিনার চেয়ে যোগ্য নেতা কে আছে যে পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারে?বিএনপি নেতৃত্ব সংকটে আছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কাকে নেতা বানাবে? খালেদা জিয়া, তারেক রহমান দুজনই দণ্ডিত। নির্বাচনে কে নেতা হবে দলের? হাওয়া নেতৃত্ব দিচ্ছে। তাদের নেতা কে? ভুয়া, এক দফা ভুয়া।জনগণ শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক, সংসদের বিলুপ্তি চায় না। ওরা (বিএনপি) কেন চায়? সেতুমন্ত্রী বলেন, বিএনপির মুখে মধু, অন্তরে বিষ। বলে, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের লোকজনের কোনো ক্ষতি হবে না। কি সুন্দর কথা! আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়েছে। বাকিদের এক রাতেই শেষ করে দিবে। এটা তাদের ভেতরের কথা। বিএনপির তিন গুন- সন্ত্রাস, দুর্নীতি আর মানুষ খুন। এখন আবার নিজেদের দোষ অপরের ওপর চাপায়। এটা তাদের নতুন কূটকৌশল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধ, গণতন্ত্রকে গিলে খাবে। বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাবে এটা তাদের ধান্দা। তিনি বলেন, নির্বাচনে শেখ হাসিনা হারলে আপনি হেরে যাবেন, বাংলাদেশ, গরিব মানুষ, মুক্তিযুদ্ধ হেরে যাবে। গরিব মানুষকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে জেতাতে হবে।ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সংসদ সদস্য আগা খান মিন্টুসহ মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা।বক্তারা ৭৫-এর মতো ষড়যন্ত্র এখনো চলছে জানিয়ে তা মোকাবিলায় রাজপথে থাকার ঘোষণা দেন। পরে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।