সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ জমত আলী দেওয়ান আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। শুক্রবার দুপুরে ঢাকা জেলায় সাভার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ জমত আলী দেওয়ানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠানিত হয়। অনুষ্ঠানে,প্রধান অতিথির ছিলেন ডাঃ মোঃ এনামুর রহমান এনাম ত্রাণ ও দুর্যোগ মাননীয় প্রতিমন্ত্রী । তিনি এ সময় বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হতে পারতো না । আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা অর্জন করতে পারতাম না । তার আদর্শ বুকে ধারন করে আমরা দেশে উন্নয় ধারা অব্যহত রেখেছি। এসময় তিনি আরো বলেন, দেশে যে ভাবে উন্নয়ন হয়েছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আপনারা নৌকায় ভোট দিন।সঞ্চালনায় ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন ৬নং ওয়াড সাবেক মেম্বার আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য মোঃবকুল হোসেন
সরকার প্রধান আলোচক ছিলেন, উপজেলার চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মন্জুরুল আলম রাজীব, বিশেষ অতিথির ছিলেন ,ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ছাইয়েম মোল্লা , আশুলিয়া থানা
আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন,আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছাইফুল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদের দেওয়ান, আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ মজিবর রহমান শাহেদ, এ সময় আরো উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ নুর-আলম সরকার সহ আওয়ামী লীগের অঙ্গর সংগঠনের সকল নেতা কর্মীবৃন্দ,প্রথমে শোকসভায় এক মিনিট নিরবতা পালন করা হয়। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।

