ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ২৪, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আহ্বান জানিয়েছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে তৃণমূল পর্যায় জনসচেতনতা সৃষ্টিতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার জন্য। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, দেশব্যাপী ডায়াবেটিস রোগের চিকিৎসায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন ডায়াবেটিস রোগের চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উপর জোর দেন।মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলস কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সর্বজনীন চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।সাক্ষাৎকালে প্রতিনিধিদল ডায়াবেটিক সমিতির সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।পরে,রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।রাষ্ট্রপতি বাংলাদেশ ও লেবাননের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানোর নির্দেশ দেন ।রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বডুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।