ঢাকাবুধবার , ২৩ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মিশেল ওবামাও হতে পারেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ২৩, ২০২৩ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

জো বাইডেন ২০২৪ সালে ডেমোক্র্যাট থেকে যদি প্রেসিডেন্ট প্রার্থী না হন, তবে সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা কি তার জায়গা নেবেন? কেউ কেউ বাজি ধরছেন যে, দুর্নীতির অভিযোগ, মানসিক প্রতিবন্ধকতা দিয়ে প্রেসিডেন্টকে যদি আগামী বছর রেস থেকে দূরে রাখা যায়, তবে শেষ মুহূর্তের প্রতিস্থাপন হিসাবে এই পদে শুধু সাবেক ফার্স্টলেডির জনপ্রিয়তা রয়েছে। অনেকেই ধারণা করছেন, এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন না জো বাইডেন। সে ক্ষেত্রে মিসেস ওবামা জাতির সবচেয়ে প্রশংসিত ব্যক্তিদের একজন, বিজয়ী হওয়ার একটি চমৎকার সুযোগও রয়েছে তার। খবর ফক্স নিউজের।এদিকে যুক্তরাজ্যভিত্তিক দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে লেখক টিম স্ট্যানলি মত দিয়েছেন, প্রার্থী হিসেবে বাইডেন এখন অজনপ্রিয়। দেখতে দেখতেই তিনি অনেক বুড়ো হয়ে গেছেন। একই অবস্থা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও। প্রেসিডেন্ট নির্বাচনে এ দুজনের বয়সই ভোটারদের বিবেচ্য বিষয় হবে। বলা যায়, ‘বাইডেন বনাম ট্রাম্প’— দুই বুড়োর আবারও একটি নির্বাচনি লড়াই দেখতে চান না অসংখ্য আমেরিকান। এ ক্ষেত্রে তরুণ একজন প্রার্থী ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবেন। প্রতিবেদনটিতে একটি জরিপও যুক্ত করে দেওয়া হয়। হ্যাঁ অথবা না উত্তরের ওই জরিপটিতে প্রশ্ন ছিল— ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মিশেল কি যোগ্য প্রার্থী? উত্তরে ‘হ্যাঁ’ অপশন বেছে নিয়েছেন ৬৬ শতাংশ পাঠক।আরেকটি বিষয় হলো— অনেকেই আবার মনে করেন, মিশেল ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হলে এটি আসলে বারাক ওবামার তৃতীয় মেয়াদ হবে। তিনি মার্কিনিদের মধ্যে এখনো বেশ জনপ্রিয়। আবার কেউ কেউ মনে করেন ওবামার তৃতীয় মেয়াদ এখনো চলমান রয়েছে। আড়ালে থেকে তিনিই আসলে বাইডেন প্রশাসনের বিদেশনীতির নেতৃত্ব দেন। আর এ কারণে বারাক ওবামা দ্বারা প্রভাবিত ডেমোক্র্যাটরা তার নীতির সম্প্রসারণ এবং বাস্তবায়ন দেখতে মিশেলের ওপরও আস্থা রাখতে পারেন। ফার্স্টলেডি হিসেবে হোয়াইট হাউসে তার আট বছরের অভিজ্ঞতা এ ধরনের আস্থাকে আরও জোরালো করে। মিশেল ওবামা অবশ্য প্রেসিডেন্ট পদে লড়াই করার ইচ্ছা নেই বলে একাধিক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন। তবে পরিস্থিতি যে কোনো সময় ঘুরেও যেতে পারে। প্রতিবেদনে বলা হয়, ওবামার দাবিটি অতিরঞ্জিত হলেও বাইডেন আমলে হোয়াইট হাউস প্রশাসনে ফিরে আসা তাঁর কর্মীদের সংখ্যাও কম নয়, প্রায় ৭৫ শতাংশ। বিষয়টি নিয়ে সাংবাদিকেরা প্রায়ই কৌতুক করেন যে, ওবামা তার আইফোন থেকে দেশ চালাচ্ছেন। জানা গেছে, সাবেক প্রেসিডেন্টদের ওয়াশিংটন ডিসি ছেড়ে যাওয়ার ঐতিহাসিক চুক্তি থাকলেও বারাক ওবামা এটি লঙ্ঘন করে সেখানেই অবস্থান করছেন। এ ছাড়া তিনি খোলাখুলিভাবেই ইন্টারনেট সেন্সরশিপ এবং বন্দুক নিয়ন্ত্রণের বিষয়ে লবিং করেছেন এবং পরামর্শ দিয়েছেন। ডেমোক্রেট দলের মাঝেও তাঁর প্রভাব এখনো সুস্পষ্ট। বারাক ওবামা দ্বারা প্রভাবিত ডেমোক্র্যাটরা তাঁর নীতির সম্প্রসারণ এবং বাস্তবায়ন দেখতে মিশেলের ওপরও আস্থা রাখতে পারেন। ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাউসে তাঁর আট বছরের অভিজ্ঞতা এ ধরনের আস্থাকে আরও জোরালো করে। মিশেল ওবামা অবশ্য প্রেসিডেন্ট পদে লড়াই করার ইচ্ছা নেই বলে একাধিক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন। তবে পরিস্থিতি যে কোনো সময় ঘুরেও যেতে পারে, যদি বাইডেন আগামী নির্বাচনের আগে নিজ থেকে অবসরে চলে যান। প্রতিবেদনটিতে একটি জরিপও যুক্ত করে দেওয়া হয়। হ্যাঁ অথবা না উত্তরের ওই জরিপটিতে প্রশ্ন ছিল, ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মিশেল কি যোগ্য প্রার্থী? উত্তরে ‘হ্যাঁ’ অপশন বেছে নিয়েছেন ৬৬ শতাংশ পাঠক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।