ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে পুকুরে ভাসছিল রক্তাক্ত মরদেহ

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি :
আগস্ট ২২, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

লক্ষীপুরের রামগঞ্জে ইব্রাহীম খলিল নামের একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২২আগষ্ট মঙ্গলবার দুপুরে উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব হোটাটিয়া বায়তুল মাহমুদ জামে মসজিদের সামনের দীঘি থেকে ভাসমান অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেছেন রামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক ময়নাল হোসেন। ঘটনার পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ইব্রাহীম খলিল উপজেলার ভোলাকোট ইউনিয়নের ২নং ওয়ার্ড নাগমুদ এলাকার খলিফা বাড়ির মৃত.ফয়েজ আহম্মেদের ছেলে। নিহত ইব্রাহীম খলিল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছেন তার ভগ্নিপতি আবু নাসের।স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব হোটাটিয়া বায়তুল মাহমুদ জামে মসজিদের সামনের দীঘিতে পাশর্^বর্তী লোকজন গোসল করতে নামলে ভাসমান অবস্থায় একজন মানুষ দেখতে পায়। জীবিত মনে করে তাকে পানি থেকে তুলে দীঘির পাড়ে রাখার পর রক্তাক্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে রামগঞ্জ থানায় নিয়ে আসে । পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লক্ষীপুর মর্গে প্রেরন করা হয়েছে।
নোয়াগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল পাটওয়ারী বলেন, নিহত ব্যাক্তি সবসময় আমাদের এলাকায় আসতো। সে মানসিক ভারসাম্যহীন ছিল।রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষীপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।