পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৩নম্বর তেলিখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের গোলবুনিয়া গ্রামে বুধবার সন্ধ্যায় বিষপানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এরা হলেন গোলবুনিয়া গ্রামের মো. শাহআলম হাওলাদারের ছেলে মো. রুবেল হাওলাদারের স্ত্রী রোজিনা বেগম (৩৫) ও তার ছেলে মোহাম্মদ হৃদয় (৮)। স্থানীয় সূত্রে ও পুলিশসূত্রে জানাগেছে, রোজিনার সঙ্গে তার স্বামী রুবেলের সাথে সংসারের নানা বিষয় নিয়ে বুনিবোনা না হওয়ায় উভয়ের মধ্যে প্রায়শই ঝগড়া হত। এ কারনে রাগে,ক্ষোভে এবং ঘৃনায় বুধবার (০৯ আগষ্ট) সন্ধ্যায় সকলের অগোচরে মা রোজিনা বেগম প্রথমে তার শিশু ছেলে হৃদয়কে খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ান এবং পরে তিনি নিজেও বিষ পান করেন। বিষক্রিয়ায় দুজনই অসুস্থ্য হয়ে পড়লে প্রতিবেশীরা তাদেরকে দ্রæত মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকের ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শিশু হৃদয় সেখানেই মারা যায়। কিছুক্ষন পরে রোজিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সেও মারা যান।
এ বিষয়ে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকিবুর রহমান সাগর সাংবাদিকদের জানান, শিশুটিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। রোজিনা বেগমের অবস্থার অবনতি হলে তাৎক্ষনিকভাবে তাকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে নেয়ার পথে সে মারা যান। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া-ভান্ডারিয়া ) সার্কেল মো. সাখাওয়াত হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, রোজিনা বেগম ও শিশু ছেলে হৃদয়ের বিষপানে মৃত্যুর পরে ঘটনাস্থলে যান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আসিকুজ্জামান জানান, এ ঘটনা ভাÐারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

